ঢাকা ০২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

আকাশ বিনোদন ডেস্ক : 

অভিনেত্রী ও কনটেন্ট নির্মাতা কারিনা কায়সার এখনো সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন।

শুক্রবার (৮ মে) রাত থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। রোববার (১০ মে) তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

মেয়েকে দ্রুত বিদেশে নেওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমে জানিয়েছেন কারিনার বাবা জাতীয় দলের সাবেক ফুটবলার কায়সার হামিদ। ভিসা প্রক্রিয়া দ্রুত করতে তিনি আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিনা কায়সারের শারীরিক জটিলতা বেড়েছে। চিকিৎসকেরা বিভিন্ন চিকিৎসা সহায়তার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। তার রক্তচাপও কিছুটা কমে গিয়েছিল। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

কারিনার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতা বাড়তে থাকলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে জানা যায়, তার শরীরে সংক্রমণ হয়েছে এবং তিনি হেপাটাইটিস এ-তে আক্রান্ত হয়েছেন।

অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কারিনা কায়সারের সর্বশেষ অবস্থা জানাল পরিবার

আপডেট সময় ০৭:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬