ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ

বিজয়ের শপথ অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা, উস্কে দিলো প্রেমের গুঞ্জন

আকাশ বিনোদন ডেস্ক : 

ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক ময়দানে বড় সাফল্যের পর অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়কে ঘিরে আলোচনা তুঙ্গে। রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজয়। অভিনেতার বিশেষ দিনে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হন অভিনেত্রী তৃষা কৃষ্ণান।

বাড়ি থেকে বেরোতেই ক্যামেরাবন্দি হন তৃষা। পরনে নীল সিল্কের শাড়ি, বেইজ রঙা সূক্ষ্ম সুতোর কাজ করা ব্লাউজ। সঙ্গে মানানসই সোনালি গহনা। নজর কাড়ে গলায় হীরে ও পান্নার হার। হালকা মেকআপ, খোঁপায় জুঁই ফুলের মালা।

মাসকয়েক ধরেই শিরোনামে বিজয়। অভিনয়ের পাশাপাশি তার রাজনৈতিক সফরে দেখা গেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে। সেই সঙ্গে আলোচনায় উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনও। জোরালো হয়েছে তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের প্রেমের গুঞ্জন।

শোনা যাচ্ছে, শিগগির রাজনীতিতে অভিষেক হতে পারে তৃষার। এমনকি তিরুচিরাপল্লি পূর্ব কেন্দ্র থেকে উপনির্বাচনে তাকে প্রার্থী করার সম্ভাবনাও ঘিরে জোর গুঞ্জন ছড়িয়েছে।

ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো, বিজয় নাকি ব্যক্তিগত ও রাজনৈতিক ক্ষেত্রে তৃষাকে পাশে চাইছেন। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি বিজয় বা তৃষা—দু’জনেই নীরব।

লিও ছবিতে একসঙ্গে কাজ করার পর থেকেই তৃষা-বিজয়ের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়। পরবর্তীতে বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায়। সম্প্রতি স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর তৃষা-বিজয়ের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

সম্প্রতি তৃষার জন্মদিনে দক্ষিণী অভিনেত্রী লক্ষী মানচুর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করে। সেখানে বিজয়ের রাজনৈতিক সাফল্যের সঙ্গে তৃষার জন্মদিনের ‘ডবল সেলিব্রেশন’-এর ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন নেটিজেনরা। এরপর শপথ অনুষ্ঠানেও দেখা গেলো তাকে।

সব মিলিয়ে, তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন—দুই দুনিয়াই এখন এক সুতোয় বাঁধা। তৃষা সত্যিই রাজনীতিতে পা রাখবেন কি না, কিংবা তাদের প্রেমের গুঞ্জন সত্যি রূপ নেয় কিনা তা এখন সময়ই বলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাম থেকে বাবার পদবি মুছে ফেললেন নেতানিয়াহুর ছেলে

বিজয়ের শপথ অনুষ্ঠানে অভিনেত্রী তৃষা, উস্কে দিলো প্রেমের গুঞ্জন

আপডেট সময় ০৫:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬