ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

আকাশ বিনোদন ডেস্ক : 

আসন্ন ফুটবল বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। তিনটি দেশে হবে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান। প্রতিটি অনুষ্ঠানেই থাকবেন সেই দেশের শিল্পী ছাড়াও অনেক তারকা। বিশ্বকাপের অনুষ্ঠান মাতাবেন কেটি পেরি, ফিউচার, আলানিস মোরিসেটে, মাইকেল বাবলের মতো তারকারা। কানাডার অনুষ্ঠানে থাকছেন নোরা ফাতেহি।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হবে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচের আগে কলম্বিয়ার মহাতারকা জে বলভিন, একাধিক গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত মেক্সিকোর রক ব্যান্ড মানা এবং পপ তারকা আলেজান্দ্রো ফের্নান্দেজ় পারফর্ম করবেন। মেক্সিকোর লাতিনো পপ তারকা বেলিন্দা এবং গায়ক-সুরকার লিলা ডাউন্সকেও আনার চেষ্টা চলছে। থাকবেন দক্ষিণ আফ্রিকার গায়ক-সুরকার টাইলা এবং লস অ্যাঞ্জেলেস আজ়ুলেস।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরো বিশ্বের মানুষ যাতে দেখতে পারে সেই পরিকল্পনা আমাদের রয়েছে। মেক্সিকো সিটি দিয়ে শুরু হয়ে টরন্টো এবং লস অ্যাঞ্জেলেসেও তা ছড়িয়ে পড়বে। ফুটবল এবং সংস্কৃতির মেলবন্ধন দেখা যাবে।

১২ জুন দ্বিতীয় ম্যাচে খেলবে কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। সেই ম্যাচে গায়ক মোরিসেটে, বাবল, আলেসিয়া সারা, এলিয়ানা, জেসি রেয়েজ় এবং নোরা ফতেহির পারফর্ম করার কথা।

একই দিনে দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্র খেলবে প্যারাগুয়ের বিপক্ষে। লস অ্যাঞ্জেলেসের সেই ম্যাচে পপ তারকা পেরি থাকবেন। তার সঙ্গে র‌্যাপার ফিউচার, কে-পপ ব্যান্ড ব্ল্যাঙ্কপিঙ্কের লিসা, ব্রাজ়িলীয় মহাতারকা আনিতা, রেমা এবং তাইলা থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বকাপ মাতাবেন নোরা ফাতেহি

আপডেট সময় ০৯:৫৫:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬