ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দুইশতাধিক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সোমালিয়ায় জোড়া বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দাড়িয়েছে দুইশতাধিক। আহত হয়েছেন ২ শতাধিক। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী মোগাদিসুর একটি জনাকীর্ণ স্থানে ওই বিস্ফোরণ ঘটে। এতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল্লাহি ফারমাজো।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, সোমালিয়ায় ২০০৭ সালে পর থেকে দেশটিতে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা। পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি হোটেলের বাইরে গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে পাশ্ববর্তী কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণে পাশে রাখা বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এর দুই ঘন্টা পর মোগাদিসুর মেদিনা জেলায় আরেকটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ কর্মকর্তা মোহাম্মদ হোসেইন বলেছেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। প্রাথমিকভাবে ২২ জন নিহত হওয়ার খবর দিয়েছিল পুলিশ। পরে এ সংখ্যা বেড়ে দুইশ ছাড়িয়ে যায়।

রোববার পুলিশ ও জরুরি উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষে উদ্ধার তৎপরতা চালায়। এর আগে শনিবার রাতে কয়েক ডজন মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলো এতই বিকৃত ছিল যে বেশির ভাগেরই পরিচয় শনাক্ত করা যাচ্ছিল না। পরিবারের নিখোঁজ সদস্যদের ফিরে পাবার আশায় শত শত মানুষ বিস্ফোরণস্থলে জড়ো হয়। তবে নিরাপত্তার স্বার্থে পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করে নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

সোমালিয়ায় বোমা বিস্ফোরণে মৃতের সংখ্যা দুইশতাধিক

আপডেট সময় ১২:০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭