ঢাকা ০১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অনন্ত জলিলের সতর্কবার্তা

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। বৃহস্পতিবার (৭ মে) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সতর্কবার্তা দিয়ে তিনি অভিযোগ করেছেন, তার নাম ব্যবহার করে ভুয়া অ্যাপ, ওয়েবসাইট ও এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে জানান অনন্ত। সবাইকে এসব ভুয়া প্রচারণা থেকে বিরত থাকার এবং কোনোভাবেই এতে না জড়ানোর তিনি আহ্বানও জানান।

ফেসবুকে দেওয়া পোস্টের শুরুতেই ‘সতর্কবার্তা’ উল্লেখ করে তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি অনন্ত জলিল লক্ষ্য করছি যে কিছু অসাধু ব্যক্তি বা চক্র আমার নাম ব্যবহার করে ফেক অ্যাপ ও ওয়েবসাইট (বিশেষ করে ক্যাসিনো/জুয়া সংক্রান্ত) প্রচার করছে। এছাড়াও এআই প্রযুক্তি ব্যবহার করে আমার নামে ভুয়া ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

তিনি আরও বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই—এই ধরনের কোনো অ্যাপ, ওয়েবসাইট বা ভিডিওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সবার কাছে অনুরোধ, আপনারা এসব ভুয়া প্রচারণা থেকে বিরত থাকুন এবং কোনোভাবেই এতে জড়াবেন না।’

পোস্টের শেষাংশে কেউ যেন বিভ্রান্ত না হন সেজন্য তার ভেরিফায়েড ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ছাড়া অন্য কোনো সূত্রে প্রকাশিত পোস্ট বা ভিডিও বিশ্বাস না করার অনুরোধও জানান এই অভিনেতা-প্রযোজক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অনন্ত জলিলের সতর্কবার্তা

আপডেট সময় ০৬:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬