ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্প সম্পর্কে নোংরা তথ্য দিতে পারলে এক কোটি ডলার পুরস্কার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মাসিক পর্নোগ্রাফি ম্যাগাজিন হাসলারের প্রকাশক ল্যারী ফ্লিন্ট। রবিবার নামকরা মার্কিন পত্রিকা ওয়াশিংটন পোষ্টে পুরো এক পাতা জুড়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন তিনি। বিজ্ঞাপনটিতে কোন ছবি নেই। আছে বড় বড় অক্ষরে লেখা কিছু বার্তা যা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে লেখা।

ওই বিজ্ঞাপনে বলা হয়েছে, কেউ যদি ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে নোংরা কোন তথ্য দিতে পারেন তাহলে তাকে এক কোটি ডলার পুরস্কার দেয়া হবে। তবে সে তথ্য এমন তথ্য হতে হবে যা প্রেসিডেন্ট পদ থেকে অভিশংসনের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য যথেষ্ট হয়।

এটুকুতেই ক্ষান্ত হননি ল্যারী ফ্লিন্ট। বিজ্ঞাপনে এমন তথ্য দেয়ার জন্য একটি হটলাইন ফোন নাম্বার এবং ইমেইল অ্যাড্রেসও দিয়েছেন তিনি। তিনি বলেছেন, দেরী হওয়ার আগেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানো দরকার। আর সেটি করা সকল মার্কিন নাগরিকের দায়িত্ব।

ল্যারী ফ্লিন্ট সর্বশেষ মার্কিন নির্বাচনের অপর প্রার্থী হিলারি ক্লিনটনের সমর্থক। বিজ্ঞাপনটিতে পাতা জুড়ে বলার চেষ্টা করা হয়েছে কি কারণে ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করা উচিত। এর কয়েকটি কারণেরর মধ্যে রয়েছে বিদেশি শক্তির সাথে হাত মেলানো, বর্ণবাদী গোষ্ঠীদের উস্কানি দিয়ে সংঘাতের সৃষ্টি করা, মিথ্যে কথা বলা, স্বজনপ্রীতি করা ইত্যাদি কয়েকটি অভিযোগ। ওয়াশিংটন পোস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্প সম্পর্কে নোংরা তথ্য দিতে পারলে এক কোটি ডলার পুরস্কার

আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭