ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুতে মিলল অদ্ভুত পানি

আকাশ নিউজ ডেস্ক:

আমাদের সৌরজগতের বাইরে জন্ম নেওয়া এক বিরল ধূমকেতু ঘিরে নতুন ও চমকপ্রদ তথ্য প্রকাশ পেয়েছে। বিজ্ঞানীরা বলছেন, ‘৩আই/অ্যাটলাস’ নামের এই আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুটির উৎস এমন এক সৌরজগত, যার পরিবেশ ও জন্মপরিস্থিতি আমাদের সৌরজগতের সঙ্গে মৌলিকভাবে ভিন্ন।

গত বছরের জুলাইয়ে ধূমকেতু ৩আই/অ্যাটলাস প্রথম শনাক্ত হয়। তখন এটি আমাদের সৌরজগতের ভেতর দিয়ে দ্রুতগতিতে অতিক্রম করছিল। এটি এখন পর্যন্ত শনাক্ত হওয়া মাত্র তৃতীয় আন্তঃনাক্ষত্রিক বস্তু। ডিসেম্বর মাসে এটি আবার সৌরজগত ত্যাগ করতে শুরু করে। নভেম্বরে নাসার হাবল স্পেস টেলিস্কোপও ধূমকেতুটিকে পর্যবেক্ষণ করে।

নেচার অ্যাস্ট্রোনমি জার্নালে ২৩ এপ্রিল প্রকাশিত এক গবেষণায় জানানো হয়, চিলির অ্যাটাকামা লার্জ মিলিমিটার/সাবমিলিমিটার অ্যারে (ALMA) রেডিও টেলিস্কোপ ব্যবহার করে বিজ্ঞানীরা ধূমকেতুটির ভেতরের গঠন বিশ্লেষণ করেছেন। এই পর্যবেক্ষণে প্রথমবারের মতো কোনো আন্তঃনাক্ষত্রিক বস্তুর মধ্যে ডিউটেরিয়াম—হাইড্রোজেনের একটি ভারী আইসোটোপ—শনাক্ত করা সম্ভব হয়েছে।

গবেষণার প্রধান লেখক লুইস এদুয়ার্দো সালাজার মানজানো জানান, ৩আই/অ্যাটলাসের পানিতে ডিউটেরিয়ামের ঘনত্ব পৃথিবীর মহাসাগরের তুলনায় ৪০ গুণের বেশি এবং আমাদের সৌরজগতের ধূমকেতুগুলোর চেয়ে ৩০ গুণ বেশি। এ থেকে ধারণা করা হচ্ছে, ধূমকেতুটির জন্ম হয়েছিল অত্যন্ত শীতল এক পরিবেশে, যেখানে তাপমাত্রা ছিল ৩০ কেলভিনের নিচে—প্রায় মাইনাস ২৪৩ ডিগ্রি সেলসিয়াস।

আগের গবেষণায় ইঙ্গিত মিলেছে, ধূমকেতুটির বয়স প্রায় ১১০০ কোটি বছর হতে পারে, যা সূর্য ও সৌরজগতের বয়সের দ্বিগুণেরও বেশি। বিজ্ঞানীদের মতে, এমন বস্তু আসলে ‘সময়-ক্যাপসুল’, যা আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বহু প্রাচীন যুগের ভৌত ও রাসায়নিক পরিবেশ সম্পর্কে মূল্যবান ধারণা দেয়। ভবিষ্যতে আরও আন্তঃনাক্ষত্রিক ধূমকেতু শনাক্ত হলে মহাবিশ্বের ইতিহাস বুঝতে নতুন দিগন্ত খুলে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুতে মিলল অদ্ভুত পানি

আপডেট সময় ০৯:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬