ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দয়া করে আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না : প্রসেনজিৎ

আকাশ বিনোদন ডেস্ক :

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফলাফল প্রকাশের পর টলিউডের বিভিন্ন তারকা নিজেদের মতামত প্রকাশ করছেন। এর মধ্যেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে, যা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি।

ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জয় পাওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রসেনজিৎ।

তিনি লিখেছেন, আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামীদিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ-দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।

তিনি আরও বলেন, আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেই টুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।

উল্লেখ্য, হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ। এ ঘটনাকে ঘিরেই প্রসেনজিৎকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে নিজেই পরিষ্কার করেন এই জনপ্রিয় অভিনেতা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দয়া করে আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না : প্রসেনজিৎ

আপডেট সময় ০৭:৫০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬