ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খালেদার মানহানি মামলায় পূর্বকোণ সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানহানির অভিযোগে করা মামলায় চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী ও পরিচালনা সম্পাদক জসীম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সমন জারি করেছে আদালত।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেনের করা এই মামলা গ্রহণ করে চট্টগ্রাম মহানগর হাকিম মেহরাজ রহমান সমন জারি করেন বলেন বাদির আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তার জানিয়েছেন।

তিনি বলেন, একই আদালতে মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের’ ৫৭ ধারায় দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইফতেখার মহসিন চৌধুরী আরেকটি মামলা করেন। “আদালত মানহানির মামলাটি গ্রহণ করে তাদের বিরুদ্ধে সমন জারি করেছে। অপর মামলা আদেশের অপেক্ষায় রয়েছে।”

গত ১১ অক্টোবর পূর্বকোণে ‘বিশ্বের শীর্ষ দুর্নীতিবাজ পরিবারে তৃতীয় খালেদা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। তাতে ‘ফক্স নিউজ পয়েন্ট এবং র‌্যাকার ওয়াইল্ড’ নামে দুটি সংবাদের সূত্র উল্লেখ করা হয়। পরদিন পত্রিকাটি দুঃখ প্রকাশ করে অনলাইন সংস্করণ থেকে সংবাদটি তুলে নেয়।

আইনজীবী সাত্তার বলেন, “খালেদা জিয়া দেশের তিন বারের নির্বাচিত প্রধানমন্ত্রী ও দেশের সর্ববৃহৎ দলের চেয়ারপারসন এবং সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্যেপ্রণোদিত মানহানিকর সংবাদ পরিবেশন করায় চেয়ারপারসনের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরা সংক্ষুব্ধ।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

খালেদার মানহানি মামলায় পূর্বকোণ সম্পাদকের বিরুদ্ধে সমন জারি

আপডেট সময় ০৯:১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭