ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দিল্লিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৯

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয়জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (৩ মে) ভোররাতে দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি ও পিটিআইয়ের।

স্থানীয় সূত্র জানায়, ভোর প্রায় ৪টার দিকে ওই চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণপণ চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা সংবাদমাধ্যমকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে ততক্ষণে আগুনের গ্রাসে প্রাণ হারান ৯ জন। আহতদের উদ্ধার করে দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দমকল বাহিনীর উদ্ধার অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেখা যায়, ভবনের অধিকাংশ অংশই ভস্মীভূত হয়ে গেছে এবং পোড়া ধ্বংসাবশেষ থেকে দীর্ঘক্ষণ ধোঁয়া বের হচ্ছিল। পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিল্লিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৯

আপডেট সময় ১১:১৫:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬