ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পরীমণির কোলে হাস্যোজ্জ্বল ‘পূণ্য’

আকাশ বিনোদন ডেস্ক :

সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় চিত্রনায়িকা পরীমণি প্রায়ই তার সন্তানদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে তিনি ফেসবুকে ছেলে পূণ্যের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন, যা মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে।

ছবিগুলোতে মা-ছেলেকে রঙিন পোশাকে দেখা যায়। পরীমণি পরেছিলেন বেগুনি রঙের শাড়ি, চুলে ছিল সাদা ও বেগুনি ফুলের সাজ। তার ছেলে পূণ্য পরেছিলেন খয়েরি রঙের নকশা করা পাঞ্জাবি।

প্রতিটি ছবিতেই তাদের হাসিমুখ ও ঘনিষ্ঠ মমত্ববোধ ফুটে উঠেছে। কোথাও সিঁড়িতে বসে, আবার কোথাও ছেলেকে ভালোবাসায় জড়িয়ে ধরে ছবি তুলেছেন তিনি। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার।’

তার এই মা-ছেলের সুন্দর মুহূর্তগুলো দেখে ভক্তরা বেশ মুগ্ধ হয়েছেন এবং মন্তব্যের ঘরে ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন। কেউ লিখেছেন, মাতৃত্বই নারীর আসল সৌন্দর্য, আবার কেউ তাকে ‘মা পরী’ বলে প্রশংসা করেছেন।

বর্তমানে অভিনয়ের পাশাপাশি সন্তানদের সময় দিচ্ছেন এই অভিনেত্রী। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানকে নিয়ে তিনি একক মা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

পরীমণির কোলে হাস্যোজ্জ্বল ‘পূণ্য’

আপডেট সময় ০৫:২৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬