ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ১৮ মার্কিন অঙ্গরাজ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গরীব মার্কিনীদের বীমা সুবিধার্থে দেয়া ভর্তুকি বন্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের বিরোধিতায় আইনি লড়াইয়ে নামলো ১৮ মার্কিন অঙ্গরাজ্য। শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প ভর্তুকি বন্ধ করার ঘোষণা দেওয়ার পরই এর বিরুদ্ধে মামলা করে অঙ্গরাজ্যগুলো।

ক্যালিফোর্নিয়ার ফেডারেল কোর্টে মামলা দায়ের করা হয়েছে। অঙ্গরাজ্যগুলোর মধ্যে রয়েছে, ক্যালিফোর্নিয়া, কানেকটিকাট, ডেলওয়ার, কেনটাকি, ইলিনয়, আইওয়া, ম্যারিল্যান্ড, ম্যাসাচুসেটস, মিনেসোটা, নিউ মেক্সিকো, নিউ ইয়র্ক, নর্থ ক্যারোলিনা, ওরেগন, পেনসিলভানিয়া, রোড আইল্যান্ড, ভারমন্ট, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন স্টেট। রাজ্যগুলো আগামী তারিখ থেকেই সরকারকে ভর্তুকি দেয়ার নির্দেশ দিতে আদালতে আবেদন জানিয়েছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস জানিয়েছেন, আগামী বুধবার থেকে ভর্তুকি দেওয়া বন্ধ হবে। এরপরই প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি ধীরে ধীরে ওবামাকেয়ার বাতিল করে দেবেন। তিনি বলেন, ভর্তুকি বেড়েই চলছে। আমি চাই না ইন্সুরেন্স কোম্পানিগুলো ধনী হোক। কোম্পানিগুলো ভর্তুকি পেয়ে আস্তে আস্তে ধনী হচ্ছে।

বিশ্লেষকরা জানিয়েছেন, চলতি বছর এই ভর্তুকি বাবদ খরচ হওয়ার কথা ছিল ৭ বিলিয়ন ডলার এবং ২০১৮ সালে তা ১০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। প্রেসিডেন্ট ট্রাম্পের পদক্ষেপের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটরা। তারা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আইনের ক্ষতি করছেন। রয়টার্স।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ট্রাম্পের পদক্ষেপের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ১৮ মার্কিন অঙ্গরাজ্য

আপডেট সময় ০১:৪১:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০১৭