ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: নজরুল

অাকাশ নিউজ ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সহায়ক সরকারের দাবিটা বিএনপি নয় জনগণের। কারণ জনগণ নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বিঘ্নে আগামী নির্বাচনে ভোট দিতে চায়। শনিবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে পাবনা জেলা বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, এমন সহায়ক সরকার দরকার, যারা নির্বাচনে অংশগ্রহণকারী কোনও দলের পক্ষ গ্রহণ বা স্বার্থ সংরক্ষণ করবে না। বর্তমান যে সরকার, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। ফলে জনগণের প্রতি তাদের কোন দায়িত্ব ও দায়বদ্ধতা কাজ করে না। তিনি বলেন, অনির্বাচিত সরকার থাকায় দেশ দুর্নীতি অনাচার সন্ত্রাস দানা বেধেছে। মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায়। তবে বিএনপি সহায়ক সরকারের যে রুপরেখা দেবে, তা তারা না মানলে জনগণ কি ভাষায় তার জবাব দেবে তা সময় নির্ধারণ করবে।

ব্নিপির এই নেতা বলেন, তবে কেউ যদি বিএনপির চেয়েও ভালো কোন প্রস্তাব দেয়, তা বিএনপি বিবেচনা করবে। তাই সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতা, সাবেক এমপি সেলিম রেজা হাবিব, আব্দুস সামাদ খান মন্টু প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সহায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না: নজরুল

আপডেট সময় ০৪:০৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০১৭