ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন তমা রশিদ

আকাশ বিনোদন ডেস্ক : 

২০২৬ সালের ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতায় বিজয়ী হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কন্টেন্ট ক্রিয়েটর তমা রশিদ। আন্তর্জাতিক সৌন্দর্য ও ব্যক্তিত্বভিত্তিক প্রতিযোগিতায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে নজির স্থাপন করলেন তিনি।

প্রায় ৪০ দেশের প্রতিযোগীকে হারিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী তমা রশিদ জিতেছেন বিজয়ের মুকুট। রোববার (২৬ এপ্রিল) থাইল্যান্ডে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটির জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেখানেই বিজয়ী হিসেবে তমা রশিদের নাম ঘোষণা করা হয়। জানা গেছে, আজ মঙ্গলবার বিকালে থাইল্যান্ড থেকে দেশে ফেরার কথা এ কন্টেন্ট ক্রিয়েটরের।

মুকুট জয়ের পর অনুভূতি প্রকাশ করে গণমাধ্যমকে তমা রশিদ বলেন, মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল হিসেবে এবারই প্রথম বাংলাদেশ বিজয়ী হয়েছে। দেশের প্রতিনিধিত্ব করতে এসে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে মুকুট জয় করে দেশে ফিরছি, এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়।

তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা মোটেও সহজ ছিল না। বিশেষ করে, ফাইনাল পর্যায়ে ভারতের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। তিনি বলেন, কস্টিউম, ওয়াক এবং কুইজ সেগমেন্টে আমি অনেক ভালো করেছি। আমি মনে করি, এ অংশগুলোই আমাকে বিজয়ের দিকে এগিয়ে দিয়েছে।

দেশে ফিরে আবারও নিয়মিত উপস্থাপনায় মনোযোগ দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তরুণীদের পরামর্শক হিসেবেও কাজ করতে চান তমা

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হয়ে যা বললেন তমা রশিদ

আপডেট সময় ০৩:১৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬