ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার স্বামী ও আম আদমি পার্টির (আপ) প্রভাবশালী নেতা রাঘব চাড্ডা ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক চুকিয়ে দল বদল করার এ সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, রাজ্যসভার এই সদস্য বিজেপিতে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইনস্টাগ্রামে তার ১০ লাখেরও বেশি অনুসারী কমে গেছে।

পরিসংখ্যান বলছে, বিজেপিতে যোগদানের ঘোষণার সময় রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম অনুসারী ছিল ১৪.২ মিলিয়ন। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ১২.৫ মিলিয়নে। অর্থাৎ, এ অল্প সময়ের মধ্যে প্রায় ১৭ লাখ অনুসারী তাকে ‘আনফলো’ করেছেন।

রাঘবের এ দল বদল নিয়ে আম আদমি পার্টির বিধায়ক ও মুখপাত্র সঞ্জীব ঝা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, ‘দলের স্বেচ্ছাসেবক ও সমর্থকরা তাকে আনফলো করতে শুরু করেছেন। কারণ তিনি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সাধারণ মানুষ তার এ সিদ্ধান্তকে মোটেও ইতিবাচকভাবে নেয়নি’।

উল্লেখ্য, রাঘব চাড্ডাসহ আম আদমি পার্টির সাতজন সংসদ সদস্য একসঙ্গে বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগের এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা তাকে ‘বিশ্বাসঘাতক’ ও ‘সুবিধাবাদী’ বলে কটাক্ষ করছেন। অনেকে বলছেন, পরিণীতি চোপড়ার স্বামীর এমন রাজনৈতিক ভোলবদল তাদের হতাশ করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজেপিতে যোগ দিয়ে তোপের মুখে পরিনীতির স্বামী রাঘব, পেলেন দুঃসংবাদ

আপডেট সময় ০৪:৪৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬