ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২৪ দিন পর পরিচালকের খোঁজ মিলল

আকাশ বিনোদন ডেস্ক :

২৪ দিনের অনিশ্চয়তার অবসান। অবশেষে খোঁজ মিলেছে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের। বর্তমানে তিনি দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন। রোববার সকালে আচমকাই সেখানে পৌঁছন তিনি। তবে এতদিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি।

উৎসবের সন্ধান পাওয়ার খবর ইতিমধ্যেই তার স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। স্বামীর খবর পাওয়ার পর মৌপিয়া জানান, স্বামীর সঙ্গে দেখা করতে সোমবারই দিল্লি যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। একই সঙ্গে বিষয়টি জানানো হয়েছে কলকাতা পুলিশের মিসিং পার্সনস স্কোয়াড ও আনন্দপুর থানায়।

রোববার সকালে আনন্দপুর থানায় ডাকা হয় মৌপিয়াকে। সেখানে তিনি জানতে পারেন, পুলিশ আগে থেকেই উৎসবের অবস্থান সম্পর্কে অবগত ছিল। এমনকি থানার এক কর্মকর্তার ফোন থেকে ভিডিও কলে স্বামীর সঙ্গে সংক্ষিপ্ত কথাও হয় তার।

মৌপিয়া বলেন, ‘উৎসব খুব ক্লান্ত ছিল, কথা বলার মতো অবস্থায় ছিল না। তার সঙ্গে দেখা হওয়ার পর কথা বলে বিস্তারিত জানা যাবে।’

গত ২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। ব্যাংকে যাওয়ার পর থেকেই তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। শেষবার স্ত্রীর সঙ্গে কথা হয়েছিল ওই দিন দুপুর ২টা ২২ মিনিট নাগাদ। এরপরই আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরি করা হয়।

দীর্ঘ উৎকণ্ঠার পর অবশেষে তার সন্ধান মেলায় স্বস্তি ফিরেছে পরিবারে। তবে এখনও সবচেয়ে বড় প্রশ্ন—এই ২৪ দিন কোথায় ছিলেন উৎসব? পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শিগগিরই সেই রহস্যের জট খুলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

২৪ দিন পর পরিচালকের খোঁজ মিলল

আপডেট সময় ০৮:১৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬