ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা, অভিযুক্ত গ্রেফতার

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মেয়ে নিতারাকে অনলাইনে হয়রানি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মহারাষ্ট্রের সাইবার বিভাগ। অভিনেতা নিজেই পুলিশের কাছে অভিযোগের পর সাইবার বিভাগ অভিযুক্তকে গ্রেফতার করে। এ খবরটি নিশ্চিত করেছে সাইবার বিভাগ। আপাতত পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

খিলাড়িখ্যাত অভিনেতার ১৩ বছর বয়সি মেয়ে নিতারার নগ্ন ছবি চায় সেই ব্যক্তি। অক্ষয় নিজেই এ মামলায় সাইবার বিভাগে অভিযোগ করেছিলেন। ২০২৫ সালের অক্টোবরে অনলাইন গেমিংয়ের সময়, অভিযুক্ত নিতারাকে হয়রানি করেছিল।

আইএএনএসের রিপোর্ট অনুসারে, মহারাষ্ট্র সাইবারের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশের যশস্বী যাদব নিশ্চিত করে বলেছেন যে, তদন্তের পর অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। সাইবার সচেতনতা অধিবেশনের সময়, মুম্বাইয়ের আরডি ন্যাশনাল কলেজের এডিজি বলেছিলেন যে, অক্ষয় কুমার নিজেই তার মেয়ের সঙ্গে হওয়া এই অনলাইন হয়রানির ঘটনা সম্পর্কে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন যে, অক্ষয় কুমার আমাদের সঙ্গে একটি মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করেছিলেন। এবং জানিয়েছিলেন তার মেয়ে নিতারা যৌন হেনস্তার শিকার হয়েছিল। সেই অফিসার প্রশংসা করে বলেন, মেয়েটি সাহস দেখিয়েছে এবং প্রথমেই তার বাবা-মাকে ঘটনাটি জানিয়েছে। এটি তৎপরতার একটি দুর্দান্ত উদাহরণ।

এই সেশনের সময় অক্ষয় কুমার ভিডিওটি দেখান, যেখানে তিনি পুরো বিষয়টি বলেছিলেন। এ ভিডিওতে অক্ষয় কুমার বলেন, আমি আপনাকে কয়েক মাস আগে আমার মেয়ের সঙ্গে অনলাইন গেম খেলতে গিয়ে ঘটে যাওয়া একটি ঘটনার কথা বলতে চাই। আমার মেয়ে অনলাইন গেম খেলছিল। যে গেমগুলো আপনি অপরিচিত কারও সঙ্গেও খেলতে পারেন। আপনি যখন খেলেন, এমন বার্তাও আসে যে, আপনি ভালো খেলছেন। হঠাৎ এক ব্যক্তি মেয়েকে জিজ্ঞাসা করলেন যে সে কোথা থেকে খেলছে এবং সে পুরুষ না মহিলা? তাতে নিতারা উত্তর দিয়েছিলেন যে, তিনি মুম্বাইয়ের বাসিন্দা এবং একটি মেয়ে। এরপর অভিযুক্ত বলেছিলেন, আপনি কি আপনার নগ্ন ছবি পাঠাতে পারেন। এই কথা শুনে নিতারা গেম থামিয়ে তার মা টুইঙ্কেল খান্নাকে এ সম্পর্কে জানায়। এ ঘটনার পর অভিনেতা খুব বিরক্ত হয়েছিলেন। সাইবার অপরাধের বিরুদ্ধে সচেতন থাকার কথা বলেছিলেন। ঘটনার ছয় মাসের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, আপাতত অক্ষয় উপভোগ করছেন তার সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ভূত বাংলা’র সাফল্য। হরর কমেডি ঘরানার সিনেমাটি বেশ সাফল্য পাচ্ছে বক্স অফিসে। এরপর তাকে দেখা যাবে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হেরা ফেরি ৩’, ‘হেইওয়ান’ এবং ‘গোলমাল ৫’ সিনেমায়। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় অক্ষয়ের সঙ্গে দেখা যাবে সুনীল শেঠি, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, রাভিনা টেন্ডন, জ্যাকুলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানিকে। ‘হেইওয়ান’ সিনেমায় অক্ষয় কুমারের সঙ্গে মুখ্য ভূমিকায় থাকবেন সাইফ আলি খান। আর ‘গোলমাল ৫’ সিনেমা পুরো গোলমাল টিম—অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, শরমন জোশি, শ্রেয়াস তালপাড়ে, কুণাল খেমু—এর সঙ্গে অক্ষয় কুমারকেও দেখা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অক্ষয়ের ১৩ বছরের মেয়ে নিতারাকে যৌন হেনস্তা, অভিযুক্ত গ্রেফতার

আপডেট সময় ০৩:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬