ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

আকাশ বিনোদন ডেস্ক : 

বিনোদন জগতের অনেক তারকার মতো অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার রয়েছে সরব উপস্থিতি। তবে নানা সময় সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়তে হয় তাকে। এ নিয়ে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতায় নিজের অবস্থান পরিষ্কার করলেন এ অভিনেত্রী ।

সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে এসব বিষয়ে সরব হন সুনেরাহ। সঙ্গে অনুসারীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।  রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে অনলাইন লেখকদের একটি অংশের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন অভিনেত্রী।

সেই পোস্টে সুনেরাহ লিখেছেন— সামাজিক মাধ্যমে কিছু লেখক আছেন, ভালো কথা। কিন্তু এদের মধ্যে অনেকেই না জেনে, না বুঝে, যাচাই না করে, যা ইচ্ছা লিখে ফেলেন, যার বেশিরভাগই নেগেটিভ। তিনি বলেন, আমাদের জার্নালিস্ট ভাইবোনেরা কষ্ট করে এই পজিশন অর্জন করেছেন—এটা তাদের কাজ। এবং তারা তাদের কাজ ঠিকমতো যাচাই করে সংবাদ প্রচার করেন। আমাদের কাজ প্রচার করেন।

উদ্দেশ্যপ্রণোদিতভাবে লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতার প্রশ্ন তোলে অভিনেত্রী বলেন, ‘আমার এটা মনে হলো, ওটা মনে হলো’ বলে কাউকে নিয়ে যা ইচ্ছা লেখাটা অযৌক্তিক— খুব সুবিধার না। এদের উদ্দেশ্যটা কী? হয়তো ‘এটেনশন’, ‘এন্টারটেইনমেন্ট’ অথবা ‘মনিটাইজেশন’। তিনি বলেন, দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

দয়া করে ভিত্তিহীন বিষয় নিয়ে নিজের সময় নষ্ট করবেন না: সুনেরাহ

আপডেট সময় ০৩:১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬