ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

আকাশ বিনোদন ডেস্ক :

অকালেই থেমে গেল অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহীর পথচলা। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। বয়স হয়েছিল ৩০ বছর।

ভারতের উত্তরপ্রদেশ বিনোদনজগতের পরিচিত মুখ দিব্যাঙ্কা। বুলন্দশহরে তার জন্ম। পরিবারসহ থাকতেন গাজিয়াবাদে। মঙ্গলবার রাত ৮টার দিকে দিব্যাঙ্কার মাথা ঘোরা শুরু হয়। এক পর্যায়ে মাথা ঘুরে মাটিতে পড়ে মাথায় আঘাত পান। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকৎসক মৃত ঘোঘণা করেন।

আজ বুধবার সকালে গাজিয়াবাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। প্রযোজক জিতু এবং শিল্পী বিকাশসহ হরিয়ানভি চলচ্চিত্রের অনেকেই এসেছিলেন তাকে শ্রদ্ধা জানাতে।

চৌধুরী চরণ সিংহ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে সিকিমের একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রিও নিয়েছিলেন অভিনেত্রী দিব্যাঙ্কা। আঞ্চলিক বিনোদন অঙ্গনে ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করছিলেন। বিশেষ করে গায়ক মাসুম শর্মার সঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন তিনি। সামাজিকমাধ্যমেও তার জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।

এক সাক্ষাৎকারে দিব্যাঙ্কা জানিয়েছিলেন, ছোটবেলা থেকে অভিনয় ও নাচের প্রতি তার গভীর আগ্রহ। নিজের বিশেষ অভিব্যক্তির জন্য ভাইরাল ভিডিও তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

আপডেট সময় ০৯:১৫:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬