ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয়

আকাশ বিনোদন ডেস্ক :

সংরক্ষিত নারী আসনে শোবিজ অঙ্গনের পরিচিত মুখদের মনোনয়ন দেয়নি বিএনপি। সোমবার চূড়ান্ত হওয়া ৩৬ জনের তালিকায় কোনো তারকার নাম না থাকায় বিষয়টি নিয়ে রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে চলছে তুমুল আলোচনা।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে।’

জয়ের এই মন্তব্য প্রকাশের পরই তা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তার বক্তব্য ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকেই জয়ের এই রূপক মন্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ কেউ বিষয়টিকে শিল্পীদের জন্য অবমাননাকর বলেও মনে করছেন।

এর আগে, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন সংগীতশিল্পী বেবী নাজনীন, রিজিয়া পারভীন, কনকচাঁপা, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী এবং মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। রাজপথে তাদের সক্রিয় উপস্থিতি থাকলেও শেষ পর্যন্ত দলের পরীক্ষিত নেত্রীদের ওপরই আস্থা রেখেছে বিএনপির মনোনয়ন বোর্ড। আর তারকাদের বাদ পড়ার এই বিষয়টি নিয়েই এবার নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে খোঁচা দিলেন শাহরিয়ার নাজিম জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘বিএনপি বুঝিয়ে দিল বন্যেরা বনে সুন্দর’—সংরক্ষিত আসন নিয়ে জয়

আপডেট সময় ০২:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬