ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

খুব শিগগিরই কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল: সোনিয়া গান্ধী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

খুব শিগগিরই ভারতীয় কংগ্রেসের সভাপতি পদে বসতে চলেছেন রাহুল গান্ধী। এমন ঘোষণা দিয়েছেন খোদ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। শুক্রবার নয়াদিল্লিতে প্রকাশিত হয় দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আত্মজীবনী। সেই অনুষ্ঠানের ফাঁকে সোনিয়া গান্ধী গণমাধ্যমকে জানান, রাহুল খুব শীঘ্রই দলের দায়িত্ব নিচ্ছেন। তবে এ বিষয়ে নিজ থেকে কোনও মন্তব্য করতে রাজি হননি রাহুল।

সোনিয়া বলেন, ‘আপনারা অনেক দিন ধরেই আমাকে রাহুলের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। খুব তাড়াতাড়িই তা (কংগ্রেস সভাপতি পদে রাহুলের অভিষেক) হতে চলেছে।’ রাহুলের দিকে ইঙ্গিত করে বেশ হাসিমুখেই দলের শীর্ষ পদে আসন্ন বদলের কথা ঘোষণা করেন সোনিয়া।

উল্লেখ্য, ইতিমধ্যে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভারতীয় কংগ্রেসে। বিভিন্ন রাজ্যে সেই প্রক্রিয়া চলছে। কংগ্রেসের প্রাদেশিক সভাপতিরা নির্বাচিত হয়ে যাওয়ার পর সর্বভারতীয় স্তরে সাংগঠনিক নির্বাচন হবে। সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কংগ্রেসের শীর্ষ পদ থেকে সরে যাবেন সোনিয়া আর সহ-সভাপতি থেকে সভাপতি হবেন রাহুল।

কংগ্রেস সূত্রের খবর, রাহুল গান্ধী সর্বসম্মত ভাবেই কংগ্রেস সভাপতি পদে নির্বাচিত হবেন। সভাপতি পদের নির্বাচনে রাহুলের কোনও প্রতিদ্বন্দ্বী থাকছেন না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

খুব শিগগিরই কংগ্রেস সভাপতি হচ্ছেন রাহুল: সোনিয়া গান্ধী

আপডেট সময় ১০:২০:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭