ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

১৮ বছর আগে রাজধানীর কাফরুলে মো. শহিদুল ইসলাম মিলন (১১) নামের এক শিশুকে অপহরণ করে হত্যার অভিযোগে করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ ছাড়া সাইফুল ইসলাম ওরফে ছোট সাইফুল নামে অপর এক আসামির ১৪ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রবিবার (১৯ এপ্রিল) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন- আল আমিন ঘরামী (২৫) ও মাসুদ রানা (২৪)।

কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ১ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাভোগ করতে হবে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল মোতালেব (৩৮) ও আমিরুল ইসলাম নামে দুই জনকে খালাস প্রদান করেন ট্রাইব্যুনাল।

রায় ঘোষণার সময় আসামি মাসুদ রানা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্য দুই আসামি পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৮ সালের ৬ মার্চ বিকেলে কাফরুলের উত্তর সেনপাড়া এলাকা থেকে শিশু মিলন নিখোঁজ হয়।

পরে মুক্তিপণ না পেয়ে, অপহরণকারীরা তাকে শ্বাসরোধে হত্যা করে ৮ মার্চ সাভারের রামচন্দ্রপুর এলাকায় লাশটি ফেলে রাখে।

এই ঘটনায় শিশুটির বাবা শহিদুল ইসলাম মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৩ মে পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ।

মামলার বিচার চলাকালে নয়জন সাক্ষী ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাজধানীতে শিশু অপহরণের পর হত্যায় দুজনের যাবজ্জীবন

আপডেট সময় ০৩:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬