ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

আকাশ বিনোদন ডেস্ক :

ঢালিউড অভিনেতা শাকিব খানের পরবর্তী সিনেমা ‘রকস্টার’ নিয়ে সিনেমাপ্রেমী দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। এতদিন এ সিনেমায় শাকিব খানের বিপরীতে কে নায়িকা হচ্ছেন, তা নিয়ে ছিল দর্শকদের নানা কল্পনা-জল্পনা। অবশেষে সেই গুঞ্জনের ইতি টেনে প্রকাশ্যে এলো সিনেমার নতুন পোস্টার।

এবার দেখা গেল, কিং খানের বিপরীতে ছোটপর্দার অভিনেত্রী সাবিলা নূরকে। এর মাধ্যমে ‘তাণ্ডব’ সিনেমার পর দ্বিতীয়বারের মতো বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন শাকিব খান ও সাবিলা নূর। বিগ বাজাটের এ সিনেমাটি আগামী ঈদুল আজহায় দেশজুড়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।

এর আগে তার জন্মদিনে ‘রকস্টার’ সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করেন শাকিব খান। এবার এলো তার দ্বিতীয় পোস্টার। সান কমিউনিকেশনের প্রযোজনায় ‘রকস্টার’ সিনেমাটি নির্মাণ করছেন আজমান রুশো। এর চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন। শাকিব-সাবিলা জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় প্রথমবারের মতো দেখা যায়। সেই রসায়ন এবারও বজায় থাকবে বলে আশা করছেন সিনেমাসংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক মাধ্যমে একটি পোস্টার শেয়ার করে নিয়েছেন কিং খান। সেখানে দেখা গেছে, অভিনেতার ড্র্যাডলক হেয়ারস্টাইল ও ট্যাটু করা ‘রকস্টার’ লুকের পাশে সাবিলা নূরের উপস্থিতি, যা এক রোমান্টিক আবহের ইঙ্গিত বহন করছে। সেই পোস্টের ক্যাপশনে শাকিব খান লিখেছেন— ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে…।’

আর তাতেই সামাজিক মাধ্যমে ভক্ত ও দর্শকসহ নেটিজেনদের মাঝে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে। পোস্টারের কমেন্ট বক্সে ভক্তদের অসংখ্য মন্তব্য জমা পড়ছে। এক ভক্ত লিখেছেন— শাকিব-সাবিলা জুটি মানেই নতুন কিছু, পোস্টারটি এক কথায় দারুণ। আরেক ভক্ত লিখেছেন— ঈদের সিনেমার জন্য এখন থেকেই অপেক্ষা শুরু হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ঈদে আসছে শাকিব খানের ‘রকস্টার’, জানা গেল নায়িকা কে

আপডেট সময় ০২:৫৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬