ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা

আকাশ বিনোদন ডেস্ক :

আইপিএল মৌসুম এলেই সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড সুপারস্টার সালমান খানের একটি পুরোনো টুইট নিয়ম করে ভাইরাল হয়। ২০১৪ সালে করা সেই এক লাইনের টুইট নিয়ে দীর্ঘ এক যুগ পর অবশেষে মুখ খুললেন পাঞ্জাব কিংসের মালিক ও অভিনেত্রী প্রীতি জিনতা।

২০২৬ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজের দলের দাপুটে জয়ের পর উচ্ছ্বসিত প্রীতি অত্যন্ত রসিকতার ছলে সালমানের সেই বহুচর্চিত প্রশ্নের উত্তর দিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয়েছিল ২০১৪ সালের ২৮ মে। সেদিন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পাঞ্জাব কিংসের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের সময় সালমান খান টুইট করেছিলেন, প্রীতির দল কি জিতেছে? কাকতালীয়ভাবে সেই ম্যাচে পাঞ্জাব হেরে গিয়েছিল। এরপর থেকে প্রতি বছর আইপিএল চলাকালীন নেটিজেনরা মজার ছলে এই টুইটটি শেয়ার করেন। গত বৃহস্পতিবার মুম্বাই ইন্ডিয়ান্সকে তাদের ঘরের মাঠে হারানোর পর এক অনুরাগী প্রীতিকে সালমানের সেই পুরোনো টুইটের কথা মনে করিয়ে দিলে তিনি হাসিমুখে ফিরতি জবাবে লেখেন, ইয়েস ইয়েস ইয়েস।

চলমান আইপিএলে ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪তম ম্যাচে পাঞ্জাব কিংস পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে পরাজিত করে। মুম্বাইয়ের দেওয়া ১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার প্রভসিমরন সিংয়ের অপরাজিত ৮০ এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের ৬৬ রানের ঝোড়ো ব্যাটিংয়ে ২১ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাঞ্জাব।

এই জয়ে উচ্ছ্বসিত প্রীতি জিনতা সামাজিক যোগাযোগমাধ্যমে দলের খেলোয়াড়দের প্রশংসা করার পাশাপাশি রিকি পন্টিংয়ের কোচিং ও শ্রেয়স আইয়ারের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে দীর্ঘ এক যুগ ধরে ঝুলে থাকা সালমানের সেই প্রশ্নের ইতিবাচক উত্তর দিয়ে ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা তৈরি করেছেন এই বলিউড অভিনেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

এক যুগ পর সালমানের টুইটের জবাব দিলেন প্রীতি জিনতা

আপডেট সময় ০৭:১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬