ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় এলেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তারকা। বিয়ের প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, এটি তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল।

বিয়ে কী তার জীবনে টার্নিং পয়েন্ট- এমন প্রশ্নে অপু বিশ্বাস বলেন, বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল। নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই, ম্যাচিউরিটি না আসা পর্যন্ত কোনো মেয়েরই বিয়ের সিদ্ধান্ত নেয়া উচিত নয়।

ভবিষ্যতে নতুন করে সংসার পাতার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের উত্তরে রহস্য রেখে অপু বলেন, এই মুহূর্তে এমন কোনো প্রশ্নের উত্তর দেয়ার মতো অবস্থায় নেই।

এদিকে, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনা নিয়ে তিনি মোটেও বিচলিত নন বলেও জানান। তিনি বলেন, এসব নেতিবাচক বিষয় নিয়ে বিচলিত হই না। বরং অধিকাংশ সময় এগুলো এড়িয়ে চলি এবং মাঝে মাঝে বেশ উপভোগও করি।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘ নয় বছর বিয়ের কথা গোপন রাখার পর ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন লাইভ অনুষ্ঠানে এসে সে কথা প্রকাশ করেন। এরপর ২০১৮ সালের ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একজন ছেলে সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অল্প বয়সে বিয়ে জীবনের ভুল সিদ্ধান্ত ছিল : অপু বিশ্বাস

আপডেট সময় ০৪:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬