ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি দৃঢ় আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, এবারও তার দলই সরকার গঠন করবে।

সোমবার বীরভূম জেলার সিউড়িতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি বলেন, ‘আমি যদি মিথ্যা না হই, তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আমরা ২২৬টির বেশি আসন পাব। এটা জেনে রাখুন।’ তিনি আরও অভিযোগ করেন, ভোট গণনার দিন বিরোধী দল আগে থেকেই জয়ের গুজব ছড়াতে পারে, তবে জনগণকে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘২৯৪টি আসনে আমিই প্রার্থী। যদি আমার নেতৃত্বে সরকার চান, তাহলে সব আসনেই আমাকে ভোট দিতে হবে।’

এ সময় কেন্দ্রীয় রাজনীতিতেও মন্তব্য করেন মমতা। তিনি দাবি করেন, আগামী দিনে দিল্লিতে বিজেপি সরকারের পতন ঘটবে এবং ২০২৬ সাল থেকেই তাদের অধঃপতন শুরু হয়েছে।

অন্যদিকে, পাল্টা জবাবে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ দাবি করেন, আসন্ন নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপিই সরকার গঠন করবে। বীরভূমের বোলপুরে এক সভায় তিনি বলেন, ‘মানুষ ইতোমধ্যেই পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এবার দিদিকে বিদায় জানাবে বাংলার মানুষ।’

তিনি আরও বলেন, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দেশের নিরাপত্তা জোরদারে বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ।

পশ্চিমবঙ্গের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তুলে অমিত শাহ বলেন, বিজেপি ক্ষমতায় এলে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২২৬টির বেশি আসন নিয়ে আমরাই সরকার গড়বো: মমতা

আপডেট সময় ০৭:২৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬