ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত আবদুল্লাহ সায়েদাবাদ হবে শুধু সিটি টার্মিনাল, আন্তঃজেলা বাস যাবে কাঁচপুরে: দক্ষিণ সিটি প্রশাসক সীমান্তে ৭ জনকে পুশইনের প্রচেষ্টা প্রতিহত করল বিজিবি মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী

রাস্তার পাশে কান্নার শব্দে মিলল নবজাতক

আকাশ জাতীয় ডেস্ক: 

টাঙ্গাইলের বাসাইলে রাস্তার পাশে জঙ্গলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এক নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করেন স্থানীয়রা। কান্নার শব্দ পেয়ে ওই নবজাতককে উদ্ধার করেন এক নারী।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকালে উপজেলার কাশিল ইউনিয়নের বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়। পরে তারা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে।

স্থানীয়রা জানান, উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গলে কান্নার শব্দ পেয়ে আশপাশে থাকা বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করে। পরে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নবজাতক শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নবজাতক শিশু উদ্ধার হওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শুনতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।

স্থানীয় শারমিন বেগম বলেন, আমি প্রথমে রাস্তার পাশে জঙ্গলে কান্নার শব্দ পাই। পরে ভাগ্নেকে ডাক দেই। ভাগ্নে আসার পর জঙ্গল থেকে নবজাতক কন্যা শিশুটিকে আমি কোলে তুলে নেই। নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ রয়েছে। এছাড়াও শিশুটির পুরো শরীরে পিঁপড়া ছিল।

রফিকুল ইসলাম বলেন, আমি বাড়িতে খেতে বসব তখন আমার খালা ডাক দেয়। আমি সঙ্গে সঙ্গে রাস্তার পাশে যাই। পরে জঙ্গলের মধ্যে নবজাতক দেখতে পাই। খালা নবজাতক কন্যাশিশুটিকে কোলে তোলে নেন। শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, বিকালে উপজেলার বিয়ালা মাদ্রাসার উত্তর পাশে জঙ্গল থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়। নবজাতক কন্যাশিশুটি উপজেলা সমাজসেবা অফিসারের তত্ত্বাবধানে রয়েছে। উদ্ধার হওয়া নবজাতক শিশুটির মাথায় আঘাতের দাগ থাকায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সম্পূর্ণ সুস্থ হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাস্তার পাশে কান্নার শব্দে মিলল নবজাতক

আপডেট সময় ১১:১৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬