ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ত্রিশালে হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ত্রিশালে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে যুবক আলামিন হত্যা মামলায় একই পরিবারের পাঁচ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে ময়মনসিংহের বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সেনের চকপাড়া গ্রামের আব্দুর রশিদ (৪১), জসিম উদ্দিন (৫০), তার স্ত্রী হুরেনা (৪৬), আব্দুর রশিদের মেয়ে জোনাকি আক্তার (৩৮) এবং জসিম উদ্দিনের ছেলে রিয়াদ (২৫)।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৯ জুন জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রবাসী কামরুজ্জামানের ছেলে আলামিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের চাচা হাফিজুল ইসলাম ত্রিশাল থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে বিচার কাকার্যক্রম শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আকরাম হোসেন বলেন, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় দিয়েছেন। এ রায়ে আমি খুশি, এতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী আবুল কালাম বলেন, এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের কঠোর পুলিশি নিরাপত্তায় ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ত্রিশালে হত্যা মামলায় একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬