ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছেঁড়া পোশাকে ‘ভূত বাংলা’র প্রচারে অক্ষয় কুমার

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে বরাবরই ব্যতিক্রমী উপস্থিতির জন্য পরিচিত অক্ষয় কুমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন হরর-কমেডি সিনেমা ‘ভূত বাংলা’র ট্রেলার লঞ্চে একেবারে ভিন্ন রূপে হাজির হয়ে সবাইকে চমকে দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ছেঁড়া পোশাকে উপস্থিত হন এই অভিনেতা, যা মুহূর্তেই নজর কাড়ে উপস্থিত ভক্ত ও গণমাধ্যমের। তার এই অদ্ভুত লুকের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

কেন এমন সাজ? প্রশ্নের জবাবে রসিকতা করে অক্ষয় বলেন, ‘ভূতেরা আমার এই অবস্থা করেছে।’ যদিও এটি নিছকই মজার ছলে বলা, তা বুঝতে কারও বাকি নেই।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে প্রবেশের সময় ভক্তদের ভিড়ের মধ্যে দিয়ে হাঁটছেন অক্ষয়। একপর্যায়ে তিনি হঠাৎ সিঁড়ি দিয়ে লাফিয়ে নেমে গাড়ির দিকে এগিয়ে যান, আর পেছনে দৌড়াতে থাকেন ভক্তরা।

আগামী ১৭ এপ্রিল মুক্তির অপেক্ষায় রয়েছে ভূত বাংলা। ট্রেলার ইতোমধ্যেই দর্শকদের আগ্রহ তৈরি করেছে, ফলে ছবির ব্যবসা নিয়েও আশাবাদী নির্মাতারা।

ট্রেলার লঞ্চে অক্ষয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন তাবু, পরিচালক প্রিয়দর্শন, প্রযোজক একতা কাপুর এবং অভিনেত্রী ভামিকা গাব্বি।

এদিকে, রণবীর সিং অভিনীত ধুরন্ধর ২ বর্তমানে বক্স অফিসে ভালো ব্যবসা করছে। তাই মুক্তির পর ‘ভূত বাংলা’ কীভাবে দর্শক টানে, সেটিই এখন দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ছেঁড়া পোশাকে ‘ভূত বাংলা’র প্রচারে অক্ষয় কুমার

আপডেট সময় ০৫:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬