ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনশক্তি রফতানিতে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল করতে চাই : মাহদী আমিন মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী সরকারের প্রথম একনেক সভায় ৬ প্রকল্প অনুমোদন সরকারের কথা শুনলে মনে হয় দেশে সোনার নহর বয়ে যাচ্ছে: জামায়াত আমির পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনে সহায়তা দেবে সরকার: শিক্ষামন্ত্রী ড. ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ

খেলোয়াড়দের রাজনীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমান খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেন, খেলোয়াড়দের উচিত পেশাদারত্ব বজায় রাখা এবং কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি না হয়ে নিজেদের ক্রীড়া দক্ষতার মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করা।

একটি দৈনিক পত্রিকার সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান বলেন, প্রত্যেক নাগরিকের নিজস্ব মতামত থাকে এবং প্রধানমন্ত্রী তার দৃষ্টিভঙ্গি থেকেই এ বক্তব্য দিয়েছেন, যা তিনি সম্মান করেন।

সাকিবের ভাষ্য, ‘দেখুন, প্রত্যেক নাগরিকেরই নিজস্ব মতামত আছে। প্রধানমন্ত্রী তার অবস্থান থেকে যা ঠিক মনে করেছেন বলেছেন। এটা তার ব্যক্তিগত মতামত, আমি সেটা সম্মান করি।’

ক্রিকেট ক্যারিয়ার শেষ হওয়ার আগেই রাজনীতিতে যুক্ত হয়ে সাকিব সমালোচিত হন। তিনি সংসদ নির্বাচনে অংশ নিয়ে এমপি নির্বাচিতও হন। তবে তার এই রাজনৈতিক সম্পৃক্ততা ইতিবাচক ফল বয়ে আনেনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি দেশে ফিরতে পারেননি এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছে।

তবুও সাকিব রাজনীতি ছাড়ার ইচ্ছা তিনি প্রকাশ করেননি। বরং তিনি মনে করেন, রাজনীতি একটি বড় ক্ষেত্র, যার মাধ্যমে মানুষের জন্য কাজ করা সম্ভব।

এ ছাড়া তিনি ইঙ্গিত দিয়েছেন যে, আওয়ামী লীগের কার্যক্রম আবার শুরু হলে তিনি পুনরায় রাজনীতিতে সক্রিয় হতে পারেন। বর্তমানে দলীয় কার্যক্রম স্থগিত থাকায় তিনি ক্রিকেটে মনোযোগ দেওয়ার চেষ্টা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনশক্তি রফতানিতে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল করতে চাই : মাহদী আমিন

খেলোয়াড়দের রাজনীতি ইস্যুতে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন সাকিব

আপডেট সময় ০৩:২৫:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬