ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ক্যামেরা জুম করে বিকৃতভাবে শরীর প্রদর্শন, বিরক্ত জাহ্নবী

আকাশ বিনোদন ডেস্ক :

নারী বা তারকাদের সঙ্গে ঘটে যাওয়া আপত্তিকর ভিডিও ধারণ নিয়ে কড়া অবস্থান নিয়েছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। অনুমতি ছাড়া কারও শরীরের নির্দিষ্ট অংশে ক্যামেরা জুম করে প্রদর্শনকে ‘আক্রমনাত্মক’ ও ‘অসম্মতিমূলক’ বলে উল্লেখ করেন তিনি।

সম্প্রতি রৈাজ সামানির পডকাস্টে অভিনেত্রী বলেন, ‘আমরা কী পোশাক পরছি সেটা গুরুত্বপূর্ণ নয়, এর মানে এই নয় যে কেউ আমাদের শরীরকে বাজেভাবে উপস্থাপন করবে। এটা শুধু আমাদের জন্য নয়, যারা এমন কনটেন্ট বানায় তাদের জন্যও খারাপ বার্তা দেয়।’

জাহ্নবী কাপুর স্পষ্ট করে জানান, পর্দায় সেন্সুয়াল পারফরম্যান্স আর বাস্তবে কাউকে অনুমতি ছাড়া বাজেভাবে উপস্থাপন করা—এই দুই বিষয় এক নয়। উদাহরণ হিসেবে তিনি তার করা গান ‘ভিগি সাদি’-এর কথা তুলে ধরে বলেন, সেটি ছিল চরিত্রের প্রয়োজনে, কিন্তু সেটিকে বিকৃতভাবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

পাপারাজ্জিদের সঙ্গে সরাসরি কথা বলার অভিজ্ঞতাও শেয়ার করেন তিনি। যদিও তারা বিষয়টি বুঝতে পেরেছে বলে জানান, তবুও অভিনেত্রীর মতে সমস্যার মূল আরও গভীরে-এটি দর্শকের চাহিদার সঙ্গেও জড়িত। তিনি বলেন, ‘গ্লোবালি নারীদের অবজেক্টিফাই করা কনটেন্টই বেশি দেখা হয়, তাই এটি বারবার তৈরি হয়।’

এছাড়া, এআই নিয়ে নির্মিত ছবি ও ভিডিওর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তার কথায়, ‘অনেক সময় ভিডিও এডিট করে এমনভাবে দেখানো হয়, যা আমি কখনও অনুমতি দিইনি।’

এই ধরনের উপস্থাপন তার পেশাগত জীবনেও প্রভাব ফেলছে বলে জানান জাহৃবী। তার মতে, ‘এতে দর্শকের ধারণা ও নির্মাতাদের দৃষ্টিভঙ্গি প্রভাবিত হয়, যা ভবিষ্যতে কাজ পাওয়ার ক্ষেত্রেও বাধা হয়ে দাঁড়াতে পারে।’

এসব কারণে সম্প্রতি নিজেকে কিছুটা আড়ালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ হিসেবে তিনি বলেন, ‘মানুষ আমাকে যেভাবে দেখছে সেটা আমি পছন্দ করছি না। এখন সবকিছু ভেবে-চিন্তেই করতে হচ্ছে। এখনও এমন অবস্থানে পৌঁছাইনি যেখানে সবকিছু উপেক্ষা করতে পারি। তাই আপাতত সতর্ক থাকাই বেছে নিচ্ছি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ক্যামেরা জুম করে বিকৃতভাবে শরীর প্রদর্শন, বিরক্ত জাহ্নবী

আপডেট সময় ০৮:৫০:২০ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬