ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কেমন হবে মুসলিম মহিলাদের যৌন জীবন? প্রকাশিত হল ‘হালাল-সেক্স’

অাকাশ নিউজ ডেস্ক:

শুধুমাত্র বিয়ে আর তারপরে ইন্টারকোর্স। মূলত এই দুই বিষয়ের উপরেই নির্ভর করে রয়েছে মুসলিম সমাজের যৌন জীবন। আরও ভালোভাবে বললে মুসলিম মহিলাদের যৌনজীবন। সুস্থ, সুন্দর এবং স্বাভাবিক যৌন জীবন যাপনের জন্য মুসলিম মহিলাদের পরামর্শ দিতে প্রকাশিত হয়েছে নতুন সেক্স ম্যানুয়াল।

নিজের নাম প্রকাশ্যে আনেননি এই বইয়ের লেখিকা। উম মুলাধত ছদ্মনামে প্রকাশিত হয়েছে দ্য মুসলিমাহ সেক্স ম্যানুয়াল: আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। এক সপ্তাহেই বেশ জনপ্রিয়তা পেয়েছে বইটি। সমগ্র বিশ্বের মুসলিম মহিলাদের মধ্যেও জনপ্রিয়তা পেয়েছে আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্স। লেখিকার মতে, “মুসলিম মহিলাদের মধ্যে যৌন জীবন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই। দম্পতিরা যৌনতা বলতে দুই যৌনাঙ্গের মিলনকেই বোঝে।” চিরাচরিত এই ধারণার বদল আনতেই মাইন্ড-ব্লোইং সেক্সের হালাল গাইড লিখেছেন বলে জানিয়েছেন লেখিকা।

মুসলিম সমাজে সাহিত্যের ক্ষেত্রেও যৌনতাকে বিশেষ প্রাধান্য দেওয়া হয়নি। সেই কারণে সাধারণের মধ্যে যৌনতার সঠিক ধারণাও নেই বলে দাবি করেছেন লেখিকা। চুম্বন থেকে সেক্স পজিশন কখন কোনটা বেশি তৃপ্তিদায়ক সেই বিষয়ে খুব খোলামেলা উপদেশ দেওয়া হয়েছে এই বইটিতে। যৌনতার ক্ষেত্রে পুরুষদের অতিক্রম করে মহিলাদের অগ্রণী ভূমিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশংসা কুড়ালেও অনেক জায়গায় নিন্দিত হয়েছেন উম মুলাধত। বিভিন্ন মৌলবাদী সংগঠন থেকে হুমকিও এসেছে বলে জানিয়েছেন আ হালাল গাইড টু মাইন্ড-ব্লোইং সেক্সের লেখিকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কেমন হবে মুসলিম মহিলাদের যৌন জীবন? প্রকাশিত হল ‘হালাল-সেক্স’

আপডেট সময় ১১:২৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭