ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার স্পেনে ভয়াবহ দাবানল : মৃত বেড়ে ১২, তাপপ্রবাহে বাড়ছে ইউরোপজুড়ে বিপর্যয় পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭

স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

অাকাশ আইসিটি ডেস্ক:

দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেক্ট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওউন ওহিউন পদত্যাগ করছেন। স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী জে ইয়ং লির কারাদণ্ডের পর ওহিউন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। স্যামসাং এর পক্ষ থেকে আজ শুক্রবার ওহিউন ওউনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো, ওউন ব্যবস্থাপনা টিম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

আর স্যামসাং কর্মীদের কাছে লেখা এক চিঠিতে ওউন লিখেছেন, ‘আমি মনে করি স্যামসাংকে নতুন করে শুরু করার সময় এসেছে। দ্রুত পরিবর্তনশীল তথ্যপ্রযুক্তি শিল্পের সঙ্গে তাল মেলাতে নতুন উদ্যম আর তরুণ নেতৃত্বে আরও সাড়া ও চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে। আগের চেয়ে এখন প্রতিষ্ঠানটির বেশি করে নতুন নেতৃত্ব দরকার।’

স্যামসাংয়ের বোর্ড সদস্য হিসেবে ২০১৮ সালের মার্চে মেয়াদ শেষ হচ্ছে ওউনের। স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে তিনি আর এই পদে নির্বাচন করবে না। ইয়ং লির কারাদণ্ডের পর থেকেই স্যামসাংয়ের ওউনই কার্যত স্যামসাংয়ের প্রধান হিসেবে কাজ চালাচ্ছিলেন। গত আগস্ট মাসে ইয়ং লিকে দুর্নীতির দায়ে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দক্ষিণ কোরিয়ার একটি আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

আপডেট সময় ১১:১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭