ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

আকাশ বিনোদন ডেস্ক : 

একসময়ের ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো বড়পর্দায় ‘সুড়ঙ্গ’ দিয়ে রাজকীয় অভিষেকের সূচনা করেছিলেন। এবারের ঈদে তার সেই জনপ্রিয়তা যেন কয়েকগুণ বেড়ে গেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দম’ সিনেমায় প্রথমবারের মতো চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ে উপস্থিতি তাকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। রেদওয়ান রনি পরিচালিত ‘দম: আনটিল দ্য লাস্ট ব্রেথ’ সিনেমাটি ঘিরে তাই সামাজিক মাধ্যমে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে।

তবে সবকিছু ছাপিয়ে টক অব দ্য টাউনে দাঁড়িয়েছে ‘দম’ সিনেমাটির এক প্রেস কনফারেন্স। যেখানে সিনেমার অভিনেত্রী পূজা চেরিকে নিয়ে নিশোর এক রসিকতা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে।

কাজাখস্তানের হাড়কাঁপানো শীত থেকে পাবনার মেঠোপথ ‘শাহজাহান ইসলাম নূর’ চরিত্রের মধ্য দিয়ে একজন সাধারণ মানুষের অসাধারণ টিকে থাকার লড়াই ফুটিয়ে তুলেছেন নিশো। সারভাইভাল ড্রামা ঘরানার সেই সিনেমায় অভিনেতার জীবনযুদ্ধের পাশাপাশি অভিনেত্রী পূজা চেরির নতুন অবতার দর্শকদের কতটুকু বিমোহিত করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

সেই সিনেমার প্রেস কফারেন্সে অভিনেতা বলেন, আপনারা বিচলিত হবেন না। বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই। এরপর সেই অনুষ্ঠানে ঝটপট উত্তর অভিনেত্রীর। পূজা চেরি বলেন, জোকস অ্যাপার্ট এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এনগেজড। সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ।

পেশাদার এ দুই তারকার এমন অকপট স্বীকারোক্তি ও খুনসুটি সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এখন ভাইরাল। এক নেটিজেন বলেছেন— এটি সিনেমা প্রচারের অংশ। আরেক নেটিজেন বলেছেন—পূজার ‘এনগেজড’ হওয়ার খবরে খুঁজছেন নতুন সমীকরণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিবাহিত পুরুষের প্রেমে পড়ার পূজার রেকর্ড নেই: আফরান নিশো

আপডেট সময় ০৩:১৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬