ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

আকাশ বিনোদন ডেস্ক :

যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে ভারতের মালয়ালম ইন্ডাস্ট্রির পরিচালক রঞ্জিত বালাকৃষ্ণনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কেরালার ইডুক্কি জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে রঞ্জিতকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। বর্তমানে তিনি এর্নাকুলাম সাব জেলে রয়েছেন।

অভিযোগ অনুযায়ী, রঞ্জিতের আসন্ন সিনেমার শুটিং চলাকালে এক অভিনেত্রী তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পরিচালক শুটিং সেটে একটি মেকামভ্যানে ডেকে নিয়ে যায় এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে রঞ্জিতের বিরুদ্ধে যৌন নির্যাতনের চেষ্টা, বেআইনিভাবে আটকে রাখাসহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে।

এটি প্রথম নয়, ২০২৪ সালেও রঞ্জিত বালাকৃষ্ণনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ উঠেছিল। সেই সময় এক বাঙালি অভিনেত্রীর অভিযোগের জেরে তিনি কেরালা চলচিত্র অ্যাকাডেমির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নিরাপরাধ দাবি করেছিলেন, তবুও বিষয়টি ঘিরে তখন তীব্র বিতর্ক তৈরি হয়।

পরিচালকের আইনজীবী জানিয়েছেন, শিগগিরই আদালতে জামিনের আবেদন করা হবে। মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর সবার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

অভিনেত্রীকে যৌন হেনস্তার অভিযোগে পরিচালক গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬