ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

প্রিয় দর্শকদের জন্য এটি আমার জন্মদিনের উপহার: শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক : 

ঢালিউড কিং শাকিব খানের সিনেমা ‘প্রিন্স’ ঈদে মুক্তি পেয়েছে। এবারের ঈদে এ সিনেমা দিয়ে প্রেক্ষাগৃহে দাপট দেখাচ্ছেন তিনি মুক্তির প্রথম দিন থেকেই। এ সিনেমাটি নিয়ে সামাজিক মাধ্যমে দর্শকদের মাঝে ব্যাপক উন্মাদনা ও আলোচনা দেখা গেছে। তবে ‘প্রিন্স’ নিয়ে আলোচনার রেশ কাটতে না কাটতেই নতুন এক চমক নিয়ে হাজির হলেন কিং খান।

জানা গেছে, এর আগে বেশ কিছু দিন ধরেই মালয়েশিয়ায় ‘রকস্টার’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন শাকিব খান। সেই সিনেমার নির্মাণসংশ্লিষ্টরা কথা দিয়েছিলেন— শাকিবের জন্মদিনেই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্টলুক। সেই কথামতো আজ শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন। বিশেষ এই দিনটিতে সামাজিক মাধ্যমে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

ভক্তদের সেই উন্মাদনাকে আরও বাড়িয়ে দিলেন শাকিব খান। সামাজিক মাধ্যমে এদিন সকালে নিজের নতুন সিনেমা ‘রকস্টার’-এর ফার্স্টলুক পোস্টার শেয়ার করে নেন তিনি।

সামাজিক মাধ্যমে পোস্ট করা পোস্টারে দেখা গেছে, শাকিব খান ধরা দিয়েছেন একেবারে ভিন্ন আঙ্গিকে, যা তার চিরাচরিত লুক থেকে একদম ভিন্ন। একটি কালো পিচঢালা রাস্তার ওপর বসে থাকতে দেখা গেছে, যেখানে তার লুক পুরোপুরি একজন রকস্টারের মতো। কালো স্লিভলেস গেঞ্জি ও কালো ডেনিম শর্টস পরেছেন তিনি। পায়ে রয়েছে লাল রঙের কনভার্স স্নিকার্স ও সাদা মোজা। আর তার দুই হাত ও পায়ে দেখা গেছে অনেকগুলো ট্যাটু।

এছাড়া চুলে ড্র্যাডলক হেয়ার স্টাইল, সঙ্গে কালো নেকলেস পরায় তার রকস্টার লুক পুরোপুরি ফুটে উঠেছে। চোখে কালো সানগ্লাস দিয়ে তিনি পাশে ফিরে তাকিয়ে আছেন।

সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে একটি আবেগপূর্ণ ক্যাপশন লিখেছেন শাকিব খান। সেখানে দর্শকদের উদ্দেশে তিনি লিখেছেন— আমার প্রিয় দর্শকদের জন্য এটি আমার পক্ষ থেকে একটি জন্মদিনের উপহার!

কাজের ধরন ও পর্দা তার উপস্থিতি যে বড় পরিবর্তন এসেছে গত কয়েক বছরে, তার বড় প্রমাণ— ‘প্রিন্স’ সিনেমাতেও দেখা গেছে। যদিও সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশার পারদ ছিল অনেক উঁচুতে। তবে সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এমন পরিস্থিতিতে ‘রকস্টার’ সিনেমার এই নতুন লুক শাকিব ভক্তদের মনে আবারও নতুন আশার সঞ্চার করেছে।

উল্লেখ্য, ‘রকস্টার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আয়মান আসিব স্বাধীন, যার ঝুলিতে রয়েছে বনলতা এক্সপ্রেস, উৎসব, কাইজার এবং মাইনকার চিপায়ের মতো আলোচিত কাজ। এ সিনেমাটি প্রযোজনা করছে সান কমিউনিকেশন, যারা এর আগে মনপুরা ও হাওয়ার মতো ব্যবসাসফল ও দর্শকনন্দিত চলচ্চিত্র উপহার দিয়েছে।

আর ‘রকস্টার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দ্বিতীয় নায়িকা হিসেবে অভিনয় করবেন মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। তবে শোনা যাচ্ছে, এ সিনেমাটিতে মূল নায়িকা হিসেবে থাকছেন সাবিলা নূর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

প্রিয় দর্শকদের জন্য এটি আমার জন্মদিনের উপহার: শাকিব খান

আপডেট সময় ০৭:১৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬