ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমাকে সম্পূর্ণ করতে পুরুষের দরকার নেই: মালাইকা

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড তারকাদের ব্যক্তিজীবন নিয়ে আলোচনার শেষ নেই। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে মালাইকা অরোরার প্রেমের গুঞ্জন বেশ জোরালো হয়েছে। এর আগে অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন ব্যক্তির সঙ্গে তার নাম জড়িয়েছে বলেও শোনা যায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মালাইকা।

এক সাক্ষাৎকারে তিনি জানান, এসব গুঞ্জন অত্যন্ত বিরক্তিকর। এখন আর এসব নিয়ে মাথা ঘামান না তিনি। বিষয়গুলো মজা করেই উড়িয়ে দেন মালাইকা।

ব্যক্তিজীবন প্রসঙ্গে মালাইকা বলেন, ‘সঙ্গী বা সম্পর্ক অবশ্যই সুন্দর, কিন্তু আমি এখন এসব নিয়ে ভাবছি না। স্বনির্ভর নারী হিসেবে আমি গর্বিত। আমাকে সম্পূর্ণ করতে কোনও পুরুষের দরকার নেই। যদি কখনও কারও সঙ্গে থাকি, সেটা আমার নিজের শর্তেই হবে।’

গত অক্টোবর মাসে মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াস–এর কনসার্টে একসঙ্গে দেখা যায় মালাইকা ও হর্ষকে। যদিও তারা আলাদা বেরিয়ে আসেন, পরে একসঙ্গে গাড়িতে উঠতে দেখা যায় বলে দাবি করা হয়। এরপর থেকেই প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

পরবর্তীতে আবারও পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন তারা, যা নতুন করে আলোচনা বাড়িয়েছে। তবে এই সম্পর্কের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মালাইকা অরোরা।

সব মিলিয়ে, ব্যক্তিগত জীবন নিয়ে নানা জল্পনার মাঝেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন এই অভিনেত্রী, নিজেকে সম্পূর্ণ করতে কারও প্রয়োজন নেই, তিনি নিজেই যথেষ্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আমাকে সম্পূর্ণ করতে পুরুষের দরকার নেই: মালাইকা

আপডেট সময় ০৬:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬