ঢাকা ০৬:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তির প্রথম সপ্তাহেই ১ হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা রণবীর সিং এবং পরিচালক আদিত্য ধরের স্পাই থ্রিলার ‘ধুরন্ধর ২’ বিশ্বজুড়ে বক্স অফিসে এক বিশাল আলোড়ন সৃষ্টি করেছে। মুক্তির মাত্র প্রথম সপ্তাহেই ছবিটি ১ হাজার কোটি রুপির মাইলফলক অতিক্রম করে এক অনন্য রেকর্ড গড়েছে।

জিও স্টুডিওস এবং বিসিক্সটু স্টুডিওস-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী বক্স অফিস থেকে প্রথম ৮ দিনে ছবিটির আয় ১,০৮৮ কোটি রুপি। এর মধ্যে ভারতের বাজার থেকে ৮১৪ কোটি এবং আন্তর্জাতিক বাজার থেকে এখন পর্যন্ত ২৭৪ কোটি রুপি আয় করেছে বহুল আলোচিত এই সিনেমাটি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নবম দিনেও সিনেমাটির আয় শক্ত অবস্থানে রয়েছে। ভারতীয় বক্স অফিসে এর মোট নেট সংগ্রহ প্রায় ৬৭৫ কোটির কাছাকাছি পৌঁছেছে।

১৯ মার্চ ২০২৬-এ মুক্তি পাওয়া সিনেমাটি ২৭ মার্চে এসে নবম দিনে পদার্পণ করেছে। শুরুর দিক থেকেই সিনেমাটির বক্স অফিস যাত্রা ছিল অপ্রতিরোধ্য।

মুক্তির প্রথম সপ্তাহেই হাজার কোটির ক্লাবে প্রবেশ করাটা ভারতীয় সিনেমার ইতিহাসে বিরল ঘটনা। মাত্র ৮ দিনেই ১,০৮৮ কোটি রুপির বেশি আয় করে একাধিক রেকর্ড ভেঙে নতুন মানদণ্ড স্থাপন করেছে ব্লকবাস্টার ‘ধুরন্ধর’-এর এই সিক্যুয়েলটি।

আদিত্য ধরের পরিচালনায় এই স্পাই থ্রিলারটি চলতি বছরের অন্যতম বড় ব্লকবাস্টার হিসেবে নিজের অবস্থানও পাকাপোক্ত করেছে।

রণবীর সিংয়ের ক্যারিয়ারে এটি একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। শক্তিশালী অ্যাকশন এবং টানটান উত্তেজনার গল্প দর্শকদের হলমুখী করতে সক্ষম হয়েছে, যার প্রতিফলন দেখা যাচ্ছে ছবিটির অভাবনীয় আয়ের অংকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তির প্রথম সপ্তাহেই ১ হাজার কোটির ক্লাবে ‘ধুরন্ধর ২’

আপডেট সময় ০৫:৩০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬