ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিয়াম হয়ে উঠলেন অ্যাকশন হিরো, কথা রাখলেন হৃদয়

আকাশ বিনোদন ডেস্ক : 

বিশেষ করে মাল্টিপ্লেক্সগুলোতে জমে ওঠে ঈদের আসল আমেজ। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে দর্শকদের ঢল নামে সিনেমা হলে। আর এই উৎসবকে কেন্দ্র করেই মুক্তি পায় ঢালিউডের বড় বাজেটের ছবিগুলো।

ঈদের সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স-এ গিয়ে দেখা গেল—দর্শকের উপচে পড়া ভিড়। কাউন্টারে গিয়ে জানা গেল, ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’, ‘রাক্ষস’, ‘দম’ ও ‘প্রেশার কুকার’—সবগুলোর টিকিটই সোল্ড আউট! শুধু আজ নয়, আগামীকালও নেই কোনো শোয়ের টিকিট। পরশুর টিকিট পেতে হলে ভরসা অনলাইন।

সময় তখন সন্ধ্যা ৭টা ১৫। জানা গেল, একটু পরই ভাঙবে ‘রাক্ষস’-এর শো। আর চমক—সেই শোতেই নাকি উপস্থিত আছেন সিনেমাটির নায়ক সিয়াম আহমেদ এবং নির্মাতা মেহেদি হাসান হৃদয়!

কিছুক্ষণের মধ্যেই শো শেষ। হল থেকে বেরিয়ে আসতে থাকেন দর্শকরা। কারও মুখে তৃপ্তির হাসি, কারও চোখে চিন্তার রেখা। তবে বেশিরভাগের প্রতিক্রিয়াই ইতিবাচক— ‘ভালো লাগছে’, ‘খুব ভালো লাগছে’, ‘সিয়াম ভাই ফাটিয়ে দিয়েছেন’, ‘হৃদয় ভাই কথা রেখেছেন’—এমন মন্তব্যই বেশি শোনা গেল।

এক নারী দর্শক বললেন, বরবাদ দেখার পর থেকেই হৃদয় ভাইয়ের কাজের ভক্ত আমি। উনি বাংলা সিনেমায় আধুনিকতা আনেন—যা আমরা হলিউড-বলিউডে দেখি। তিনি বলেছিলেন রাক্ষস সিনেমা আরও ভালো হবে। সিনেমা দেখে আমারও তাই মনে হয়েছে। অ্যাকশন সিনেমা বলে সিয়াম ভাইকে নিয়ে একটু শঙ্কা ছিল, কিন্তু সিনেমা দেখার পর সেটা আর নেই। সিয়াম আহমেদ খুবই ভালো করেছে। রুশো চরিত্রটি যথাযথ ফুটিয়ে তুলেছেন তিনি।’

আরেক দম্পতি জানালেন, ট্রেলারে ভায়োলেন্স বেশি মনে হওয়ায় দ্বিধায় ছিলেন। তবে সিনেমা দেখে তাদের ধারণা বদলেছে। ‘ভায়োলেন্স আছে, কিন্তু অপ্রাসঙ্গিক না। গল্পের প্রয়োজনেই এসেছে। আমরা সিয়ামকে রোমান্টিক চরিত্রে দেখতে অভ্যস্ত, কিন্তু এখানে দারুণ মানিয়েছে। আমি তাকে ১০-এর মধ্যে ৯ দেব’—বললেন তারা।

একজন দর্শক আবার বিশ্লেষণাত্মক মন্তব্যও করলেন, আমাদের ইন্ডাস্ট্রিতে নতুন একজন শক্তিশালী কমার্শিয়াল হিরোর দরকার ছিল, সিয়াম সেটা পূরণ করতে পারে। তার ইনটেন্স অভিনয় চোখে পড়ার মতো। ডায়লগ ডেলিভারিও ভালো। তবে সোহেল মণ্ডলের এন্ট্রি দারুণ লেগেছে আমার কাছে। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক আরও ভালো হতে পারত। তারপরও—এটাকে একটা কমপ্লিট কমার্শিয়াল সিনেমা বলতেই পারি।

ঈদের প্রথম দিন থেকেই স্টার সিনেপ্লেক্সে ‘রাক্ষস’-এর ১৩টি শো চলছে। দ্বিতীয় দিনে আরও দুই শো বেড়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। নির্মাতা হৃদয়ের এটি দ্বিতীয় সিনেমা; প্রথমটি ছিল ‘বরবাদ’। যেখানে অভিনয় করেছিলেন শাকিব খান। নির্মাতার ভাষ্য অনুযায়ী, ‘রাক্ষস’ সেই বরবাদ সিনেমারই ইউনিভার্স।

সিনেমাটিতে সিয়ামের বিপরীতে আছেন কলকাতার সুষ্মিতা চ্যাটার্জি। পাশাপাশি আরও অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সিয়াম হয়ে উঠলেন অ্যাকশন হিরো, কথা রাখলেন হৃদয়

আপডেট সময় ০৪:২০:০৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬