ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাকিব যেকোনো সময় চলে আসতে পারে

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৪ সালে ভারতের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আর লাল-সবুজের জার্সিতে দেখা যায়নি তাকে। মামলার জটিলতায় দেশের মাটিতেও আসা হয়নি এই অলরাউন্ডারের। একবার দেশে ফেরার চেষ্টা করে দুবাই পর্যন্ত এলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলাতে হয় সাকিবকে।

সম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে সাকিবের দেশে ফেরা। এব্যাপারে সাবেক জাতীয় ফুটবলার ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাকিব ইস্যুতে ইতিবাচক মনোভাব দেখালেও বিষয়টিকে আইনি কাঠামোর ভেতরেই দেখছেন।

তিনি বলেন, ‘সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। তার (নামে) যে মামলাগুলো রয়েছে, তিনি ব্যক্তিগতভাবে সেই মামলাগুলো মোকাবিলা করে যদি (নির্দোষ হয়ে) ফিরে আসেন, সেখানে আমরা নমনীয় থাকব।’

অন্যদিকে সাকিবের ফেরা নিয়ে কিছুটা দ্রুত অগ্রগতির আভাস দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান নাজমুল আবেদিন ফাহিম। তিনি জানান, ‘সাকিবকে নিয়ে ইদানিং যেসব কার্যক্রম চলছে, তা বেশ দ্রুততার সঙ্গে হচ্ছে। আমি যতটুকু দেখছি বা আমি যতটুকু জানি; সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হচ্ছে, হয়তো আমরা সামনে কিছুদিনের মধ্যেই দেখব সাকিব দেশে ফিরে এসেছে।’

এপ্রিলের মাঝামাঝি নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া সিরিজে সাকিবের অংশগ্রহণ নিশ্চিত কি না? এমন প্রশ্নে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে পারেননি। তবে তিনি আশাবাদী। ফাহিম বলেন, ‘আসার ব্যাপারে আমি আশাবাদী যেকোনো সময় হয়তো চলে আসতে পারে। আমি ইতিবাচকভাবেই দেখব। আমি চাইব, সে আসুক। ব্যাপারটা যেন এমন হয়। সে দলে থাকলে দলে ভিন্ন এক মাত্রা যোগ করবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাকিব যেকোনো সময় চলে আসতে পারে

আপডেট সময় ০৪:৫৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬