ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তানের জন্য খুব খারাপ হবে: গজনফার

আকাশ স্পোর্টস ডেস্ক :

আন্তর্জাতিক সম্প্রদায়কে আবেগঘন বার্তা দিয়েছেন আফগানিস্তানের স্পিনার আল্লাহ গজনফার। সোমবার (১৮ মার্চ) কাবুলের একটি পুনর্বাসনকেন্দ্রে পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় ৪০০ সাধারণ মানুষের প্রাণহানি ও আড়াইশর মতো আহতের ঘটনার এ বার্তা দেন তিনি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

নিউজ১৮-কে গজনফার বলেন, সেখানকার মানুষের কাছে চিকিৎসার জন্য টাকা নেই। আর এখন তারা ওই জায়গাকেও লক্ষ্যবস্তু বানাল। তারা এ মানুষগুলোকে শহীদ করল। আফগানিস্তানের মানুষের কাছে এটি গ্রহণযোগ্য নয় বলে জানান এ আফগান স্পিনার।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানসে খেলতে যাওয়া গজনফার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। এমনকি ভারতকে ‘কাছের বন্ধু’ অভিহিত করে তিনি বলেন, ভারত আমাদের কাছের বন্ধু। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে সম্পৃক্ত হতে ও কথা বলতে চাই— যেন এসব না ঘটে। অন্য দেশগুলোর প্রতিও আমাদের এ অনুরোধ। এটি মানুষের জন্য ভালো নয়। ঠিক এখন, পৃথিবী এখন অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং এটা কারও জন্য ভালো নয় বলে জানান এ আফগান স্পিনার।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন গজনফার। সেই সঙ্গে এর উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এ আফগান স্পিনার বলেন, আমি জানি না তারা কী প্রমাণ করার চেষ্টা করছে। তারা এসে সাধারণ মানুষকে লক্ষ্য করছে।

গজনফার বলেন, আমরা এটাকে মেনে নিতে পারি না। আফগানিস্তান এটা মেনে নিতে পারে না। সবাই আফগানিস্তানের ইতিহাস জানে। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হলে এটি পাকিস্তানের জন্য খুব খারাপ হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদির দুই বিমানবন্দরে হুতি হামলায় নিহত ৩, আহত ৩৬

ইতিহাসের পুনরাবৃত্তি হলে পাকিস্তানের জন্য খুব খারাপ হবে: গজনফার

আপডেট সময় ১২:৫৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬