ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে নাটকটিতে কাজ করেন খায়রুল বাশার

আকাশ বিনোদন ডেস্ক :

খায়রুল বাশার ওরফে সুলতান একজন কন্ট্রাক্ট কিলার। তিনি যাদের মার্ডার করেন, তারা কেউই সমাজের ভালো মানুষ নন; একেকটা কিট! ঘটনাক্রমে বাশারের নেক্সট টার্গেটে পড়ে যান সাদনিমা বিনতে নোমান। যখন সুলতান মিশনে নামেন, তখন একের পর এক অন্য ঘটনা ঘটে!

সোহেল রাজের পরিচালনায় এমন রোমান্টিক-থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ঈদের নাটক ‘ছায়াসঙ্গী’।খায়রুল বাশার বলেন, কঠিন মানুষও ভালোবাসা পেলে অধিক মানুষ হয়ে উঠতে পারে। কিন্তু এই অধিক মানুষ হয়ে বেঁচে থাকা সহজ নয়। সুন্দরকে আগলে রাখা সহজ নয়। আমাদের সমাজে সুন্দরকে টেনে ধরার বা বিনষ্ট করার চর্চাটা আছে। আমার ভাবনায় গল্পের এসব দিক বিবেচনায় ‘ছায়াসঙ্গী’ আমার কাছে আলাদা ছিল। এখানে আমি এক বিপ্লবী প্রেমিক। প্রেমিকার ভালোবাসায় এক নষ্ট মানুষ শুদ্ধ হওয়ার চেষ্টা।

নির্মাতা সোহেল রাজ জানান, নাটকে অ্যাকশন দৃশ্য রয়েছে। ডামি ছাড়াই খাইরুল বাশার এসব দৃশ্যগুলো নিজে করেছেন। পরিচালক বলেন, তাঁর (খায়রুল বাশার) ১০৩ ডিগ্রি জ্বর ছিল। তবুও তিনি সর্বোচ্চ চেষ্টা করে কাজটি করেছেন, জ্বর নিয়ে বৃষ্টিভেজা দৃশ্য করেছেন দারুণভাবে।

জ্বর নিয়ে শুটিং প্রসঙ্গে খায়রুল বাশার বলেন, জ্বরকে খুব একটা অসুস্থতা বলে আমি পাত্তা দেই না। কিন্তু এই অসুস্থতা যতদিন থাকে, তখন মনে হয় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত! আমি কাজে থাকলে বা ৩-২-১-০ অ্যাকশন শোনার পর কোনোকিছুই খেয়াল থাকে না। মজা করে তিনি বলেন, আসলে আমি খায়রুল বাশারের অসুস্থতা থাকতে পারে সুলতান অসুস্থ ছিল না।

চাঁদ রাতে ‘ছায়াসঙ্গী’ সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে। এতে সোমেশ্বর অলির লেখা সাজিদ সরকারের সুর-সংগীতে ‘অনেক ভালোবেসে’ নামে একটি গান রয়েছে। যেটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ও সুস্মিতা আনিস। দুদিন আগে গানটি ইউটিউবে প্রকাশিত হয়েছে।

এর আগে ‘নিরুদ্দেশ’সহ একাধিক নাটক নির্মাণ করে প্রশংসা পেয়েছেন সোহেল রাজ। ‘ছায়াসঙ্গী’ প্রসঙ্গে তিনি বলেন, এর মাধ্যমে একটি ভালো কাজের চেষ্টা করেছি। দর্শক কাজটি দেখুক। এর ভালো-মন্দ দিক নিয়ে গঠনমূলক আলোচনা সমালোচনা করুক এটুকুই আমার চাওয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে নাটকটিতে কাজ করেন খায়রুল বাশার

আপডেট সময় ০৬:৩৫:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬