ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮ লালমনিরহাটে ভুট্টাক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, অংশীদার হিসেবে দেখতে চায় সরকার : তথ্যমন্ত্রী সাংবাদিকদের স্বার্থরক্ষায় কাজ করবে জামায়াত: মিয়া গোলাম পরওয়ার আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল

তেল না দিতে পারলে অনেকে পিছিয়েই থাকে: সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে সিরিজ জয়ের পর বাংলাদেশের দল নির্বাচনের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। পুরো সিরিজেই একই একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল। ফলে শেষ ওয়ানডেতেও দলে জায়গা হয়নি ওপেনার সৌম্য সরকারের। আর সেই দিনই বাংলাদেশ সিরিজ জেতার পর ফেসবুকে একটি রহস্যময় পোস্ট করেন তার স্ত্রী।

সৌম্য সরকারের স্ত্রী প্রিয়ন্তী দেবনাথ তার পোস্টে লেখেন, ‘পৃথিবীটা অনেক নিষ্ঠুর।’

তিনি আরও লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, অর্জন আর নিষ্ঠা সব সময় স্বীকৃতি পায় না। আর যারা মানুষকে তেল দেওয়ার কৌশল জানে না, তারা অনেক সময় পিছিয়েই থাকে।’

এই পোস্টের পর সৌম্য সরকারকে দলে না নেওয়ার কারণও ব্যাখ্যা করেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, সাম্প্রতিক সময়ে সৌম্য ভালো ছন্দে ছিলেন না বলেই তাকে বিবেচনায় নেয়নি টিম ম্যানেজমেন্ট।

মিরাজ বলেন, সৌম্য আগের সিরিজে ভালো খেললেও সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে তার পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। তবে তিনি সৌম্যের পরিশ্রমের প্রশংসা করেন এবং জানান, দলের পরিকল্পনা অনুযায়ী অন্য কম্বিনেশন নিয়ে খেলতে হয়েছে।

তিনি আরও বলেন, এই সিরিজে টিম ম্যানেজমেন্ট ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমকে সুযোগ দিতে চেয়েছিল। কারণ তানজিদ আগের সিরিজে খেলেনি, আর সৌম্য কিছুটা ছন্দ হারিয়েছিল। তাই এই দুজনকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনা করা হয়।

তবে মিরাজ জানান, ভবিষ্যতে সৌম্য সরকার আবার দলে সুযোগ পেলে তাকে এক-দুই ম্যাচ নয়, টানা কয়েকটি ম্যাচ খেলার সুযোগ দেওয়া হবে। এতে একজন ব্যাটার নিজেকে ভালোভাবে প্রমাণ করার সুযোগ পায় বলে তিনি মনে করেন

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল

তেল না দিতে পারলে অনেকে পিছিয়েই থাকে: সৌম্যর স্ত্রীর ফেসবুক পোস্ট

আপডেট সময় ০৩:২৫:২২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬