ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পাকিস্তানি নায়িকা নয়, শাকিবের বিপরীতে ফের জুটি বাঁধছেন সাবিলা

আকাশ বিনোদন ডেস্ক : 

আসন্ন ঈদুল আজহার মেগা প্রজেক্ট ‘রকস্টার’ সিনেমায় সুপারস্টার শাকিব খানের বিপরীতে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার রাতে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সূত্র এই খবর নিশ্চিত করেছে। এর আগে এই জুটিকে ‘তাণ্ডব’ সিনেমায় দেখা গিয়েছিল, সেই হিসেবে এটি শাকিব-সাবিলার দ্বিতীয় সিনেমা হতে যাচ্ছে।

পরিচালক আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে গত কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন চলছিল। এমনকি কোনো পাকিস্তানি নায়িকাকে দেখা যেতে পারে বলেও জোর আলোচনা ছিল। তবে পরিচালক শুরু থেকেই দেশি গল্পের সিনেমায় দেশি নায়িকার ওপর ভরসা রাখার কথা জানিয়েছিলেন। জানা গেছে, প্রথমে নতুন কোনো মুখ নেওয়ার পরিকল্পনা থাকলেও সময়ের স্বল্পতা ও পেশাদারত্বের কথা চিন্তা করে শেষ মুহূর্তে সাবিলা নূরকেই চূড়ান্ত করা হয়েছে।

সিনেমাটি হবে একটি পিওর রোমান্টিক মিউজিক্যাল ঘরানার গল্প, যেখানে মারপিট বা অ্যাকশনের চেয়ে আবেগ ও গানের প্রাধান্য বেশি থাকবে।

আগামী ২২ মার্চ মালয়েশিয়ায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, যা চলবে ২৭ মার্চ পর্যন্ত। এরপর ২ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত টানা শুটিং হবে ঢাকায়।

শাকিব-সাবিলা ছাড়াও এই সিনেমায় অভিনয় করবেন তানজিয়া জামান মিথিলাসহ আরও অনেক পরিচিত মুখ। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বছরের অন্যতম প্রতীক্ষিত এই ছবি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

পাকিস্তানি নায়িকা নয়, শাকিবের বিপরীতে ফের জুটি বাঁধছেন সাবিলা

আপডেট সময় ০৭:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬