ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঢাকায় গাড়ি পার্কিং সুবিধা দেবে অ্যাপ

আকাশ নিউজ ডেস্ক:

বাংলাদেশ সামরিক জাদুঘরে দর্শনার্থীর যাতায়াত ও গাড়ি পার্কিং সহজ করতে কাজ করবে ডিজিটাল প্ল্যাটফর্ম ইয়েস পার্কিং। সামরিক জাদুঘরের দর্শনার্থীরা এখন থেকে পার্কিংয়ের প্রয়োজনে আধুনিক অ্যাপভিত্তিক সুশৃঙ্খল অনলাইন বুকিং ও ব্যবস্থাপনার সুবিধা পাবেন।

এই পরিষেবার আওতায় জাদুঘরের দর্শনার্থী ছাড়াও আশপাশের যে কোনো স্থানের গাড়ির চালকরা তাদের গাড়ি বা মোটরসাইকেল নিরাপদে পার্ক করার সুবিধা পাবেন।

ইয়েস পার্কিং এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন যে কেউ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সহজেই জাদুঘর প্রাঙ্গণে গাড়ি পার্ক করতে ও ফি পরিশোধ করতে পারেন। রিয়েল টাইম আপডেট ও সহজ নেভিগেশন সুবিধা থাকায় অ্যাপটি দর্শনার্থীর নিরবচ্ছিন্ন পার্কিং অভিজ্ঞতা দেবে, যা তাদের জাদুঘরের ভ্রমণ অভিজ্ঞতাকে করবে সহজ ও নিরাপদ।

জাদুঘর এলাকায় এই পার্কিং পরিষেবা বৃহস্পতিবার থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত থাকবে। শুক্রবার এই সেবা পাওয়া যাবে দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত। জাদুঘরের সাপ্তাহিক বন্ধের দিন, অর্থাৎ বুধবার পার্কিং বন্ধ থাকবে। বাইকের জন্য ৩০ টাকা, কারের জন্য ৫০ এবং এমপিভি, এসইউভি ও অন্যান্য বড় যানবাহনের জন্য ১০০ টাকা পার্কিং চার্জ নির্ধারণ করা হয়েছে।

বি-ট্র্যাক সল্যুশন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিকী বলেন, ইয়েস পার্কিংয়ের মতো ডিজিটাল সমাধান দর্শনার্থীর জরুরি সুবিধা দেবে। আমাদের এই অ্যাপ দর্শনার্থীর জন্য স্বাচ্ছন্দ্যদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করার সঙ্গে পার্শ্ববর্তী যাতায়াতকারীর জন্য পার্কিং সুবিধা দেবে। ঢাকার অন্যতম এই সাংস্কৃতিক কেন্দ্রে স্মার্ট ব্যবস্থাপনা নিশ্চিত করা আমাদের নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাকে সহজ করবে।

বাংলাদেশ সামরিক জাদুঘরে এই যাত্রার মাধ্যমে বি-ট্র্যাক সল্যুশন্স সারাদেশে নির্ভরযোগ্য ও প্রযুক্তিকেন্দ্রিক পার্কিং পরিষেবার দৃষ্টান্ত স্থাপন করল। এটি দেশের স্মার্ট নগর সেবা বাস্তবায়নের নতুন উদাহরণ।

পার্কিং স্পেস আগাম বুক করতে গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ইয়েস পার্কিং অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। তা ছাড়া মিউজিয়ামের প্রবেশপথে এজেন্টের সহায়তায় সরাসরি পার্কিং বুক করা যাবে। মিউজিয়ামের দর্শনার্থীর সঙ্গে আশপাশের যে কেউ নির্ধারিত
ফি দিয়ে পার্কিং সুবিধা নিতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ঢাকায় গাড়ি পার্কিং সুবিধা দেবে অ্যাপ

আপডেট সময় ১০:১০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬