ঢাকা ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘বাবার নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত শহিদ কাপুর’

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডে নেপোটিজম বা বংশপরম্পরা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। তবে এরই মধ্যে এক ভিন্নধর্মী পারিবারিক দর্শনের কথা প্রকাশ্যে আনলেন বর্ষীয়ান অভিনেতা পঙ্কজ কাপুর। সম্প্রতি ‘টাইমস নাউ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার তিন সন্তান—শহিদ কাপুর, সানা কাপুর এবং রুহান কাপুর কেউই ক্যারিয়ার গড়তে বাবার নাম ব্যবহার করেননি। বরং কঠোর পরিশ্রম আর অডিশনের মাধ্যমে যোগ্যতার প্রমাণ রেখেই তারা নিজেদের জায়গা করে নিয়েছেন।

পঙ্কজ কাপুর অত্যন্ত গর্বের সঙ্গে জানান, তার সন্তানরা কোথাও অডিশন দিতে গেলে নিজেদের পারিবারিক পরিচয় প্রকাশ করেন না। তিনি বলেন, ‘আমি তাদের কেবল আমার জিন দিয়েছি, কিন্তু তাদের সংগ্রাম আর সাফল্যের পথটা তাদের নিজেদেরই পাড়ি দিতে হয়েছে। তারা যখন নিজের যোগ্যতায় নির্বাচিত হয়, তখন তাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। তারা জানে এই অর্জন বাবার বা বড় ভাইয়ের (শহিদ কাপুর) নামের কারণে হয়নি।’

শহিদ কাপুর সম্পর্কে বলতে গিয়ে পঙ্কজ কাপুর জানান, শহিদ সম্পূর্ণ নিজের যোগ্যতায় আজকের অবস্থানে পৌঁছেছে। যদিও শহিদ কাপুর এবং নীলিমা আজিমের সন্তান হিসেবে তাকে অনেকেই সুবিধাপ্রাপ্ত মনে করেন, কিন্তু শহিদ নিজেই অতীতে এক সাক্ষাৎকারে এই ধারণা ভুল বলে প্রমাণ করেছেন।

শহীদ বলেছিলেন, ‘মানুষ মনে করে আমার বাবা অভিনেতা বলে আমি সব সহজে পেয়েছি। কিন্তু বাস্তবতা হল, আমি বড় হয়েছি আমার মায়ের সঙ্গে। আমার সংগ্রামটা ছিল একেবারেই ব্যক্তিগত।’

পঙ্কজ কাপুরের এই শিক্ষাই শহিদকে বলিউডের অন্যতম নির্ভরযোগ্য তারকা হিসেবে গড়ে তুলেছে। সম্প্রতি শহিদ কাপুরকে বিশাল ভরদ্বাজের নির্মাণে ‘ও রোমিও’ সিনেমায় দেখা গেছে, যা গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে।

অন্যদিকে পঙ্কজ কাপুর নিজেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন। গত ৬ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভ-এ মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘জব খুলি কিতাব’, যেখানে তিনি ডিম্পল কাপাডিয়ার বিপরীতে অভিনয় করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

‘বাবার নয়, নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত শহিদ কাপুর’

আপডেট সময় ০৫:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬