ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমপি শিমুল বিশ্বাসকে ‘কটূক্তি’, এনসিপিকে পাবনায় অবাঞ্ছিত ঘোষণা কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন আল থানি মারা গেছেন অল্পের জন্য প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা, ঝড়বৃষ্টিতে জবিতে বাসের ওপর ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ

ঢাকার ব্যস্ত রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশী নারী মডেল

আকাশ বিনোদন ডেস্ক :

ঢাকার ব্যস্ত সড়কে পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, এক নারী সড়কের মাঝেই এক পথচারীকে আঘাত করছেন। পরে জানা যায়, ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবির।

ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। ভিডিওতে দেখা যায়, ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে বলে ধারণা করা হয়।

এরপরই তিনি হাত বাড়িয়ে লোকটিকে ধাক্কা দেন এবং হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। ভিডিওতে দেখা যায়, কয়েক মুহূর্ত ধরে তিনি ওই ব্যক্তিকে মারধর করছেন। আশপাশে লোকজন থাকলেও কেউ তেমন হস্তক্ষেপ করতে দেখা যায় না।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী দাবি করছেন, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন—যদিও এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

মনিকাকে মূলধারার মডেলিংয়ে খুব বেশি সক্রিয় দেখা যায় না। বিভিন্ন সময় ইউটিউব সাক্ষাৎকার ও অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে তিনি সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার ব্যস্ত রাস্তায় পথচারীকে পেটালেন বিদেশী নারী মডেল

আপডেট সময় ০৬:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬