ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আতশবাজির বিরোধিতা আর ইফতার রান্না করা সম্পূর্ণ আলাদা: ডেইজি শাহ

আকাশ বিনোদন ডেস্ক : 

কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা বলিউড অভিনেত্রী ডেইজি শাহ ২০১৪ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে বিশেষ পরিচিতি পান। তিনি অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন। গত বছর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় নির্বাচনি প্রচারের সময় অনিয়ন্ত্রিত আতশবাজির কারণে একটি আবাসিক ভবনে আগুন লাগে। সেই সময় নিজের বাসার পাশের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিনেত্রী জননিরাপত্তা নিয়ে সোচ্চার হয়ে নেটিজেনদের মাঝে বিতর্কে জড়িয়ে পড়েন।

এবার মুম্বাইয়ের রাস্তায় সাধারণ মানুষের সঙ্গে ইফতার তৈরিতে অংশ নিয়ে কটাক্ষের শিকার হন ডেইজি শাহ। সেই পুরোনো প্রতিবাদের সঙ্গে বর্তমান ইফতার বানানোর বিষয়টিকে মিলিয়ে উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। তবে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্যে করা সেই মন্তব্যের বিপরীতে দমে না গিয়ে উপযুক্ত জবাব দিলেন ‘জয় হো’খ্যাত অভিনেত্রী ডেইজি শাহ।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে তাকে রাস্তার পাশে ইফতার প্রস্তুতিতে সাহায্য করতে দেখা যায়। এ ভিডিওর নিচে এক নেটিজেন ডেইজির পূর্বের একটি ঘটনার প্রসঙ্গ টেনে বিদ্রূপ মন্তব্য করেন।

অভিনেত্রী গত বছরের দীপাবলিতে আতশবাজি ফোটানোর প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদের সূত্র ধরেই এক নেটিজেন লিখেছেন—ইনি ডেইজি শাহ। আতশবাজি নিয়ে তার সমস্যা আছে, অথচ তিনি ইফতারের আয়োজনে অংশ নিয়ে রান্না করছেন।

সেই মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রী। স্পষ্টভাবে তিনি জানিয়েছেন, জননিরাপত্তার স্বার্থে আতশবাজির বিরোধিতা করা আর ইফতার রান্না করা সম্পূর্ণ আলাদা বিষয়। ওই নেটিজেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে ঘৃণা ছড়ানোর এই প্রচেষ্টার জন্য আপনাকে শুভকামনা। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আতশবাজির বিরোধিতা আর ইফতার রান্না করা সম্পূর্ণ আলাদা: ডেইজি শাহ

আপডেট সময় ০৭:১৫:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬