ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাদি হত্যার আসামিদের সাক্ষাৎ পেতে ‘কনস্যুলার অ্যাকসেস’ চেয়েছে বাংলাদেশ এক সপ্তাহের মধ্যে সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর শিক্ষাকে মুখস্থনির্ভরতা থেকে বের করতে চায় সরকার: শিক্ষামন্ত্রী ভোজ্যতেলের দাম এক ফোঁটাও বাড়বে না: বাণিজ্যমন্ত্রী মদের মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী শুরুতে কত পরিবার পাবে ফ্যামিলি কার্ড, জানালেন মন্ত্রী রমজানের পরই সারাদেশে সন্ত্রাসবিরোধী অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বাসঘাতক জেনারেলকে ফাঁসি দিল ইরান মিরপুরে বহুতল ভবনে আগুন, আটকেপড়া চারজনকে উদ্ধার

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

আকাশ বিনোদন ডেস্ক : 

সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ মন্তব্য ঘিরেই এবার কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন দক্ষিণী সিনেমার সুপারস্টার কমল হাসান।

ট্রাম্পের এমন মন্তব্যের সমালোচনা করে অভিনেতার স্পষ্ট বার্তা, ভারত একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং তারা কোনো দেশের কাছ থেকে অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেয় না।

শনিবার (৭ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট মন্তব্য করেন, বিশ্বব্যাপী জ্বালানি বাজারে চাপ কমানোর জন্যই ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে তেল কেনার অনুমতি দেওয়া হয়েছে। এ বক্তব্যকেই কড়া ভাষায় আক্রমণ করেন কমল।

ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে রোববার (৮ মার্চ) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে কমল হাসান মার্কিন প্রেসিডেন্টকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ দেন।

ওই পোস্টে কমল হাসান লেখেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, আমরা ভারতবাসী। একটি স্বাধীন ও সার্বভৌম দেশের নাগরিক হিসেবে আমরা আর বিদেশিদের হুকুম শুনি না। তাই আপনার সর্বশক্তি দিয়ে নিজের চরকায় তেল দিন।’

চলমান ইরান–ইসরাইল উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্পের অবস্থানের কড়া সমালোচনা করে এ অভিনেতা বলেন, ‘সার্বভৌম দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান বজায় থাকলেই দীর্ঘমেয়াদি বিশ্বশান্তি সম্ভব। আপনার দেশ ও সেখানকার নাগরিকদের শান্তি কামনা করি।’

সম্প্রতি ইরান ও ইসরাইল যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় সাময়িকভাবে রাশিয়া থেকে তেল আমদানিতে ভারতকে ‘ছাড়’ দেওয়ার কথা জানান ট্রাম্প। ট্রাম্প বলেছিলেন- বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতেই ভারতকে এ অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এমন ‘অভিভাবকসুলভ’ মন্তব্যে ক্ষুব্ধ হয়েই তার প্রতি এভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ করেন কমল হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পকে ‘নিজের চরকায় তেল দেওয়ার’ পরামর্শ কমল হাসানের

আপডেট সময় ০৪:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬