ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

শাহরুখের পর এবার কি সালমানের সঙ্গে নয়নতারা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেতা সালমান খান বর্তমানে একাধিক বড় প্রকল্প নিয়ে ব্যস্ত। ‘ব্যাটল অফ গালওয়ান’ সিনেমার পাশাপাশি আরও কয়েকটি সিনেমার চিত্রনাট্য তার হাতে রয়েছে। এর মধ্যে অন্যতম দক্ষিণী পরিচালক বংশী পাইদিপল্লির নতুন একটি প্রকল্প। শোনা যাচ্ছে, এই সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করতে পারেন দক্ষিণী তারকা নয়নতারা।

জানা গেছে, সিনেমাটি প্রযোজনা করবেন ভামশী, যেখানে দর্শকদের জন্য থাকবে ভরপুর বিনোদন। যদিও এখনো পর্যন্ত প্রকল্পটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল। তবে কিছু সমালোচকের মতে, ছবিতে দীপিকা পাড়ুকোনের সংক্ষিপ্ত উপস্থিতির তুলনায় নয়নতারার অভিনয় কিছুটা ম্লান হয়ে গিয়েছিল।

পরিচালক বংশী পাইদিপল্লি দক্ষিণ ভারতীয় সিনেমায় একাধিক সফল ছবির জন্য পরিচিত। ২০০৭ সালে মুন্না ছবির মাধ্যমে তিনি পরিচালনায় আত্মপ্রকাশ করেন। এরপর তিনি ‘বৃন্দাবন’, ‘ইয়েভাডু’, ‘উপিরি’ ও ‘মহর্ষি’ পরিচালনা করেছেন। ‘মহর্ষি’ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল।

অন্যদিকে গত কয়েক বছরে সালমান খানের সিনেমাগুলোর সাফল্যের গ্রাফ খুব একটা উজ্জ্বল নয়। তার ‘কিসি কা ভাই কিসি কি জান, ‘টাইগার ৩’ এবং ‘সিকান্দার’-দর্শকদের কাছ থেকে প্রত্যাশিত সাড়া পায়নি। ফলে নতুন ছবিগুলোর মাধ্যমে ভক্তদের প্রত্যাশা পূরণ করার চাপও রয়েছে তার ওপর।

বর্তমানে সালমান ব্যস্ত রয়েছেন ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির কাজ নিয়ে। পাশাপাশি বংশী পাইদিপল্লির সঙ্গে তার নতুন ছবির শুটিং আগামী এপ্রিলে শুরু হতে পারে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখের পর এবার কি সালমানের সঙ্গে নয়নতারা

আপডেট সময় ০৫:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬